হোগলা পাটি ৭০০, খাইট্টার সর্বোচ্চ দাম ৫০০ টাকা
রাত পোহালেই ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ওইদিন সারাদেশে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। এরই মধ্যে রাজধানীসহ দেশের পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের কেনাবেচা। পাশাপাশি কোরবানির পশুর মাংস কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম হিসেবে কাঠের গুঁড়ি বা খাইট্টা এবং হোগল পাতায় বোনা হোগলা পাটির কদরও বেড়েছে।
