সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নারায়ণগঞ্জে ৪ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হোসেনপুরে কোরবানির গরুর হাটে হামলা চালিয়ে ৪ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা গরু বিক্রির ৫ লাখ ২০ হাজার টাকা ও তিনটি গরু লুট করে নিয়ে যায়।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হোসেনপুরে কোরবানির গরুর হাটে হামলা চালিয়ে ৪ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা গরু বিক্রির ৫ লাখ ২০ হাজার টাকা ও তিনটি গরু লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৪ জুন) রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে আহত রায়হানের বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে রায়হান তার দুই ভাগনে সারোয়ার ও রনি ৮টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হোসেনপুর গরুর হাটে যান। শুক্রবার সন্ধ্যার দিকে বৈদ্যুতিক বাতির আলো নিয়ে শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে তপু হাসান ও রায়হানের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় তপু হাসানের নেতৃত্বে সোহাগ, সীমান্ত, অনিক, রিয়াদ, সজিব, সিফাত, লিয়াকত, শোভনসহ ১০-১৫ জনের একটি দল দেশি অস্ত্র, রাম দা, চাপাতি, লোহার রড, লাঠিসোটা নিয়ে হাটের মধ্যে অতর্কিত হামলা করে। হামলাকারীরা রায়হান, সারোয়ার, রনিকে কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে রায়হানের চাচা শফিক ও ছোট ভাই আলিফ হোসেন এগিয়ে এলে তাদের পিটিয়ে আহত করা হয়।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. শফিক জানান, তার ভাতিজা রায়হান ও দুই ভাগনে ৮টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হোসেনপুর হাটে যায়। ৫টি গরু বিক্রি হয়। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্য তপু হাসানের নেতৃত্বে তুচ্ছ ঘটনায় হামলা করে ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও অবিক্রিত ৩টি গরু ছিনিয়ে নেয়।

অভিযুক্ত তপু হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের লোকজনকেও তারা মারধর করেছেন। টাকা ও গরু লুটের অভিযোগ সত্য নয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, গরুর হাটে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরআইআর/এসএনআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)