সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো ভরে উঠেছে গরু-ছাগলে। এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। বিক্রিও জমে উঠেছে। বাজারে চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা-বিক্রেতার মধ্যে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো ভরে উঠেছে গরু-ছাগলে। এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। বিক্রিও জমে উঠেছে। বাজারে চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা-বিক্রেতার মধ্যে।

শনিবার (১৫ জুন) সকালে রাজধানীর বালুর মাঠ, শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ ও মেরাদিয়া বাজার ঘুরে এ চিত্র উঠে এসেছে।

এসব বাজারে প্রায় এক সপ্তাহ আগে থেকেই কোরবানির পশু বাজারে এসেছে। তবে বেচাবিক্রি পুরোদমে শুরু হয়েছে গতকাল, শুক্রবার থেকে। এখন বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। বড় গরুও বিক্রি চলছে। তবে ছোট গরুর তুলনায় সেটি কম। এদিকে বেচা-বিক্রি চললেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিক্রেতারা বলছেন, ক্রেতারা কম দামেই কিনতে চাচ্ছেন। আর ক্রেতারা বলছেন, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতা।

এদিন কথা হয় কুষ্টিয়ার ব্যাপারী সাঈদ হোসেনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, বাজারে গরুর চাহিদা বেড়েছে। তবে খরচের তুলনায় দাম বেশি পাওয়া যাচ্ছে না।

একই কথা জানান জামালপুরের গরুর ব্যাপারী আজমাউন। তিনি জাগো নিউজকে বলেন, এবার গোখাদ্যের দাম বেশি ছিল। গরু লালন-পালনের খরচ অনেক বেড়েছে। কিন্তু সে তুলনায় দাম পাচ্ছি না। বড় গরুর দাম আরও কম দিতে চাচ্ছেন ক্রেতারা।

তবে বিক্রেতার দাবির সঙ্গে একমত নন ক্রেতারা। এ বিষয়ে কথা হয় শাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, এবার ছোট গরুর দাম খুব বেশি চাচ্ছে বিক্রেতারা। অন্যবারের তুলায় সেটা অনেক বেশি, অথচ বড় গরুর দাম কম। ছোট-মাঝারির চাহিদা বাড়ায় তারা দাম বাড়িয়ে দিচ্ছে।

এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় বসেছে ২০টি কোরবানির পশুর হাট। এরমধ্যে দক্ষিণ সিটিতে সারুলিয়া স্থায়ী হাটসহ ১১টি এবং উত্তর সিটিতে গাবতলীর স্থায়ী হাটসহ ৯টি। হাটে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর টহল। এছাড়া পশুর হাটে স্বেচ্ছাসেবীসহ হাট ইজারাদাররা কাজ করছেন।

ইএআর/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)