সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি

ঝিনাইদহের শৈলকুপার ইউনুস ব্যাপারী। রাজধানীর হাটে তুলেছেন ২২টা গরু। প্রতিটা গরু মাঝারি মানের। দাম ১ লাখ ১০ থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে। এর মধ্যে ১৭টি গরু বিক্রি করেছেন সীমিত লাভে। ৫টা গরুর দাম বাড়তি হাঁকছেন তিনি।

ঝিনাইদহের শৈলকুপার ইউনুস ব্যাপারী। রাজধানীর হাটে তুলেছেন ২২টা গরু। প্রতিটা গরু মাঝারি মানের। দাম ১ লাখ ১০ থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে। এর মধ্যে ১৭টি গরু বিক্রি করেছেন সীমিত লাভে। ৫টা গরুর দাম বাড়তি হাঁকছেন তিনি।

এভাবেই হঠাৎ করে বেড়েছে গরুর দাম। গরুর তুলনায় ক্রেতাও বেড়েছে হাটে। এই সুযোগে গরুর বাড়তি দাম হাঁকছেন ব্যাপারীরা।

শনিবার থেকে গরুপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকা বাড়তি চাওয়া হচ্ছে।

রোববার (১৬ জুন) মোহাম্মদপুর বছিলাসহ কয়েকটি হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। তিন মণ মাংস মিলবে না এমন গরুর দাম ১ লাখ ৩০ হাজার টাকা হাঁকা হচ্ছে।

সকালে দাম একটু কম ছিল। কিন্ত বেলা ১১টার পর থেকে বাড়তে শুরু করেছে গরুর দাম। মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ের বাসিন্দা হাজী মমিনুল মিয়া, গতকাল যে গরু এক লাখ টাকায় কেনেননি অথচ আজকে একই মানের গরু ১ লাখ ২৫ হাজার টাকায় কিনেছেন তিনি।

আরও পড়ুন

মমিনুল বলেন, 'ব্যাপারী গরু ছাড়ে না, বাড়তি দাম চাই। ব্যাপারীর আশা সন্ধ্যা ও রাতে দাম বাড়বে। দাম অনেক বেশি চাই। এমন দাম হাঁকছে, দাম শুনে হাসি পায়।'

অন্যদিকে, হাটে ক্রেতা বেশি হওয়ায় দাম বাড়তি বলে দাবি ব্যাপারীদের।

চুয়াডাঙ্গা থেকে ৫টি গরু মোহাম্মদপুর হাটে তুলেছেন জবেদ আলী ব্যাপারী। সব গরুর দাম বাড়তি চাওয়া হচ্ছে।

বেশি দাম প্রসঙ্গে জাবেদ ব্যাপারী বলেন, 'গরুর টান পড়ছে ক্রেতা বেশি। গতবার লোকসান খাইসি। এবার কম দামে গরু কেনা যাবে না। দাম বাড়তি হাটে গরু কম ক্রেতা বেশি।'

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)