সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বড় গরুর ক্রেতা নেই, জমে উঠেছে মাঝারি গরুর বেচাকেনা

কোরবানি ঈদের বাকি মাত্র একদিন। শেষ মুহূর্তে হাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছোট আকারের, বিশেষ করে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা দামের গরু বেচাকেনা শুরু হয়েছে। তবে বড় গরুর ক্রেতা হাটে নেই বলা চলে।

কোরবানি ঈদের বাকি মাত্র একদিন। শেষ মুহূর্তে হাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছোট আকারের, বিশেষ করে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা দামের গরু বেচাকেনা শুরু হয়েছে। তবে বড় গরুর ক্রেতা হাটে নেই বলা চলে।

শনিবার গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রধান হাসিল ঘরের পাশেই সারি সারি কয়েকটি স্থানে বড় গরু রাখা হয়েছে। তবে বড় গরুর আশপাশে নেই ক্রেতা সমাগম।

মুন্সিগঞ্জ সদর থেকে চারটি বড় গরু হাটে তুলেছেন লিটন গাজী। চারটি গরুরই দাম চাওয়া হচ্ছে ৫ থকে ৬ লাখ টাকা করে। এসব গরু থেকে ১৬-১৮ মণ মাংস মিলবে।

খামারি লিটন গাজী বলেন, চারটা গরুর জন্য ১৫ হাজার টাকা ভাড়া দিয়েছি। এছাড়া ১৪ হাজার টাকা ইজারা দিয়েছি। সব মিলিয়ে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কেউ দামই বলে না। আবারও মনে হয় ১৫ হাজার টাকা ভাড়া দিয়ে গরু বাড়ি নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, খাবারের যে দাম, তিন বছরে যা খরচ করেছি, কাস্টমার অর্ধেক দামও বলে না।

লিটন গাজীর স্থান থেকে ৫ মিনিট হেঁটেই দেখা গেলো মন খারাপ করে বসে আছেন শাখাওয়াত হোসেন। গাজীপুর থেকে ২৫টি গরু নিয়ে এসেছেন। প্রতিটি গরুর দাম হাঁকা হচ্ছে ৬ থেকে ৮ লাখ টাকা।

শাখাওয়াত বলেন, তিনদিন হয়ে গেলো, কেউ দাম বলে না।

বসুন্ধরা এলাকা থেকে এসেছেন শাহিন মিয়া। তিনি বলেন, ১ লাখ ২০ থেকে ২৫ হাজার টাকা দাম দিয়ে দুটো দেশি গরু কিনতে চাই। দেশি, মাঝারি গরু আমার সব সময় পছন্দের।

চাঁপাইনবাবগঞ্জের শরিফ ব্যাপারী, হাটে ৫৫টি মাঝারি গরু তুলেছেন। গরুপ্রতি ৪-৫ হাজার টাকা লাভে ৩০টি গরু বেচাকেনা হয়েছে বলে জানান তিনি।

বেলা যত গড়াচ্ছে, হাটে ক্রেতা সমাগমও তত বেড়েছে।

এমওএস/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)