গরুর হাটের জন্য সড়ক বন্ধ, লাঠি হাতে পাহারায় চেয়ারম্যানের লোকজন!
মুন্সিগঞ্জে সদরের গুরুত্বপূর্ণ মুক্তারপুর-বিনোদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে গরুর হাটের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এতে পথটি দিয়ে চলাচলকারীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে। এ নিয়ে কেউ কথা বলতে গেলে লাঠি হাতে তেড়ে আসছেন হাটের স্বেচ্ছাসেবকরা।
