ফরিদপুরে ‘শত কোটি’ টাকা দামের ১৩ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার
ফরিদপুরের আলফাডাঙ্গায় বেচাকেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। লোকমুখের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, প্রাণীটির কথিত মূল্য শত কোটি টাকা।
ফরিদপুরের আলফাডাঙ্গায় বেচাকেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। লোকমুখের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, প্রাণীটির কথিত মূল্য শত কোটি টাকা।
মো. ফিরোজ আলম লিংকন (৩৯)। বাড়ি গাইবান্দা জেলার সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। ওই গ্রামেরই মো. মকবুল হোসেন ও শেফালী সরকার দম্পতির প্রথম সন্তান তিনি। ফিরোজরা তিন ভাই, দুই বোন। অন্য ভাই-বোনেরা ভিন্ন ভিন্ন পেশায় জড়িত। তবে ফিরোজ পেশায় এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসায়ী। মূলত চীনের সঙ্গে তিনি এক্সপোর্ট-ইমপোর্টের
নড়াইলের বৃক্ষপ্রেমী তিন ব্যক্তি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গাছ লাগান নড়াইলের বিভিন্ন শহরে। পরিবশে রক্ষায় তাদের এই কাজ এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নড়াইল শহরে বিভিন্ন সড়কের দুই পাশে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার দায়িত্ব যেন নিজ হাতে তুলে নিয়েছেন তারা। গাছ লাগিয়েই থেমে যান না তারা, গাছগুলোকে র
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুক্তার বস্তি থেকে একটি মৃত নীলগাই উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকার বন সংলগ্ন এলাকা থেকে দুইটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। সাপ দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১০ ও ১৭ ফুট।
রাঙ্গামাটি বেতার কেন্দ্র এলাকা থেকে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
যশোরের ঝিকরগাছায় সাজ্জাক হোসেন নামের এক ব্যক্তির বাড়ির একটি কক্ষের খাটের নিচ থেকে ১০টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
ছাদবাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
জলবায়ু পরিবর্তন জনিত কারণে দিন দিন হুমকির মুখে পড়ছে উপকূলের কৃষি ব্যবস্থাপনা। এমন পরিস্থিতিতে একই জমি থেকে একাধিক বার ফসল উৎপাদন এবং জমির বহুবিদ ব্যবহারের কথা বলছেন কৃষি বিজ্ঞানীরা। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে পটুয়াখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১' উদযাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মাসখানেক আগে একদিন রাজবাড়ীর গোয়ালন্দে চলে আসে একটি দলছুট হনুমান। নতুন পরিবেশে এসে হনুমানটি যেমন উদ্বিগ্ন ছিল, হঠাৎ করে লোকালয়ে আসা বুনো প্রাণীটিকে দেখে স্থানীয়রাও হয়ে উঠেছিল কৌতূহলী।
ভালো আছে জাতীয় চিড়িয়াখানার প্রাণীকুল। দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকায় নিজেদের মতো করে নেচে-খেলে ও খেয়ে দিন পার করছে তারা। এতে করে অনেক প্রাণীর পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। তবে জাতীয় চিড়িয়াখানার ইমেজ নষ্ট করতে একটি মহল নানা মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এবারও কোরবানি বাজারে অনলাইনে গরু বেচাকেনার প্রস্তুতি নিয়েছেন বহু খামারি। দেশি পদ্ধতিতে গরু লালন-পালনের পাশাপাশি ক্রেতা সুবিধার কথা মাথায় রেখে নানান ব্যবস্থা রাখছেন তারা। প্রতি বছর ঢাকার নির্ধারিত কিছু ক্রেতাচাহিদা মাথায় রেখে কোরবানির প্রাণী লালন পালন করেন ভাটারার এক খামারি।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে জেলের জালে ধরা পড়ে দুটি শুশুক। এ শুশুকগুলো জেলের কাছ থেকে কেনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়েছে দুই ব্যক্তিকে।
ছাদে ফল সবজি আর মশলা ফসল আবাদ করছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাসানুজ্জামান। অল্পদিনেই বহুমুখী উপকারিতা পাচ্ছেন তিনি।
আঁশফল বা কাঠলিচু ক্রান্তীয় অঞ্চলের গাছ। এটি লিচু জাতীয় খুবই সুস্বাদু ফল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উদ্ভিদ। কাঠলিচু ফল গাছ মধ্যম আকারের চিরসবুজ গাছ। ফলবিহীন গাছ দেখলে মনে হবে লিচুগাছ।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (২০ জুন) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সামুদ্রিক শৈবাল স্পিরুলিনার চাষ হচ্ছে বাড়ির উঠোনে। রাজশাহীর এক উদ্যোক্তা চৌবাচ্চা স্থাপন করে স্পিরুলিনা চাষ করছেন।
ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। বন্যহাতির দল ঘরবাড়ি, ফসলের মাঠ, বিভিন্ন ফলের গাছ ও সম্পদের ব্যাপক ক্ষতি করছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১৬ জুন) গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমানবাহিনী এ বছরও দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণে 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১' গ্রহণ করেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের উদ্যোগে 'মুজিব শতবর্ষে শত বৃক্ষরোপণ' কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে আইইবি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এফএওর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ পরপর তিনবার বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় স্থান ধরে রাখতে যাচ্ছে। ইন্দোনেশিয়াকে টপকে এ স্থান অর্জন করেছে বাংলাদেশ।
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক ডা. আবু নাঈম। প্যাথলজি বিভাগের শিক্ষক তিনি। বর্তমানে কাজ করছেন করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবে। কুমিল্লার আদর্শ সদর উপজেলার গুণানন্দীতে তার বাড়ি। এ দেশের বেশিরভাগ চিকিৎসক মেডিকেল কলেজে চাকরির পাশাপাশি ফাঁকা সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। কিন্তু ডা.নঈম ব্যতিক্রম।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে গত একমাস ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। এটি যেন লোকালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। মানুষের কোনো ক্ষতি করে না বানরটি। এলাকার মানুষও এতে অভ্যস্ত হয়ে পড়েছেন।
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকা থেকে উদ্ধার হওয়া অসুস্থ বিরল প্রজাতির হনুমানটিকে চিকিৎসা শেষে মধুপুর জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর ও মধুপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম।
সুন্দরবন সংলগ্ন মোংলায় বাঘের আক্রমণে আহত হয়ে চলে আসা একটি হরিণকে উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা দিয়ে এটিকে আবার ছেড়ে দেয়া হয়েছে বনে।
সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন থেকে একটি মেছোবাঘকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এরপর এটিকে হাওরে ফেলে দেয়া হয়। মেছোবাঘটি দৈর্ঘ্যে তিন ফুট ও প্রস্থে দুই ফুটের বেশি ছিল।
বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ৫০ লাখ গাছের চারা বিতরণ শুরু করেছে দেশের বেসরকারি খাতের বৃক্ষরোপণ কর্মসূচি 'বনায়ন'।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার)। শনিবার (৫ জুন) দুপুরে আগারগাঁওস্থ জাতীয় বেতার ভবনে বিভিন্ন প্রজাতির ৪৫টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাজধানীর উত্তরায় অবস্থিত আঞ্চলিক পুলিশ লাইন্সে (দিয়াবাড়ী) বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বিশ্ব পরিবেশ দিবসের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষার জন্য গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবাই অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
'স্বাধীনতার সুখ' শিরনামে বাবুই পাখি ও তার বাসা নিয়ে রজনী কান্ত সেনের লেখা একটি বিখ্যাত কবিতা। এমন গান, ছড়া ও কবিতা আছে অনেক। কিন্তু বাবুই পাখির কিচিরমিচির ডাক এখন আর শোনা যায় না। কারণ, পাখিটির প্রিয় বাসস্থল তালগাছও আজ হারিয়ে যাওয়ার পথে।
ইনডোর প্ল্যান্ট এখন কমবেশি সবার বাড়িতেই আছে! যারা গাছ ভালবাসেন; তাদের কথা না হয় বাদই দিলাম। এমন ব্যক্তিরা তাদের চারপাশে সবসময়ই গাছ রাখেন। ইনডোর প্ল্যান্ট ঘরের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে তোলে। দামি আসবাবপত্র আর আলোর ফোয়ারা যতই থাকুক, ঘরে একটি গাছ না থাকলে সেখানকার সৌন্দর্য অনেকটাই ভাটা পড়ে যায়।