সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সবুজ নড়াইল গড়তে তিন বৃক্ষপ্রেমীর অনন্য দৃষ্টান্ত

নড়াইলের বৃক্ষপ্রেমী তিন ব্যক্তি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গাছ লাগান নড়াইলের বিভিন্ন শহরে। পরিবশে রক্ষায় তাদের এই কাজ এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নড়াইল শহরে বিভিন্ন সড়কের দুই পাশে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার দায়িত্ব যেন নিজ হাতে তুলে নিয়েছেন তারা। গাছ লাগিয়েই থেমে যান না তারা, গাছগুলোকে র

নড়াইলের বৃক্ষপ্রেমী তিন ব্যক্তি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গাছ লাগান নড়াইলের বিভিন্ন শহরে। পরিবশে রক্ষায় তাদের এই কাজ এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নড়াইল শহরে বিভিন্ন সড়কের দুই পাশে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার দায়িত্ব যেন নিজ হাতে তুলে নিয়েছেন তারা। গাছ লাগিয়েই থেমে যান না তারা, গাছগুলোকে রক্ষা করতে খাঁচা দিয়ে ঘিরে দেন এবং পলিথিন দিয়ে গাছের গোড়া মুড়ে দেন। যতদিন প্রয়োজন নিজেরাই গাছের গোড়ায় পানি দেন। কখনও সেই গাছ মরে গেলে পুনরায় নতুন একটি গাছ রোপনের ব্যবস্থা করেন। আবার পরিবেশের ক্ষতি হয় এমন কোনো বিদেশি বা দ্রুত বর্ধনশীল গাছ রোপন করেন না তারা।

তিন বৃক্ষপ্রেমী হলেন- শহরের মহিষখোলা এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কাশেম তারিক বিল্লাহর ছেলে নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার আল মুনসুর বিল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত মুন্সী আব্দুল মান্নানের ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুন্সী কামরুজ্জমান বুলবুল এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কার্যালয়, নড়াইলের অ্যাসিসট্যান্ট রিজিওনাল ডিরেক্টর (সাবেক) নজরুল ইসলাম শেখ।

শহরের পৌর কবরস্থান এলাকা, সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের পার্শ্বে, জেলা শিল্পকলা একাডেমী ও বালক বিদ্যালয় মাঠের পার্শ্বে, জেলা প্রশাসকের বাসভবনের সামনে, নড়াইল ভিক্টোরিয়া কলেজের মুসলিম হোস্টেলের পার্শ্বে গেলেই চোখে পড়বে তাদের লাগানো গাছের সারি। বিভিন্ন গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, কদবেল, কাঠ বাদাম, চালতে, আমড়া, জামরুল, আমলকি, পলাশ, কদম, বকুল। দীর্ঘ ১৩ বছর ধরে তারা নীরবে নিজেদের অর্থ এবং শ্রমে পরিবেশবান্ধব এবং সেবামূলক কাজটি করে যাচ্ছেন।

প্রচারবিমুখ দুই বন্ধু খন্দকার আল মুনসুর বিল্লাহ এবং মুন্সী কামরুজ্জমান বুলবুল বলেন, 'ক্লান্ত পথিক দেশি গাছের ছায়ায় একটু আশ্রয় নেবে, গাছে গাছে পাখিরা বসবে, ফল খাবে, সাধারণ মানুষও ফল পেড়ে খাবে, এ ধরনের স্বপ্ন নিয়ে সড়কের ক্ষতি না করে সরকারি জায়গার ওপর ১৩ বছর আগে প্রথম আমরা দু'জন অধিকাংশই ফলজ গাছ লাগানো শুরু করি। পরে নজরুল সাহেব যুক্ত হয়ে সাতবছর একসঙ্গে কাজ করেছি। অভিজ্ঞতা না থাকায় প্রথমদিকে লাগানো অধিকাংশ গাছই বাঁচতো না। গাছের পেছনে শ্রম এবং সময় দিতে হয়। এ পর্যন্ত প্রায় দুই হাজার গাছ লাগিয়েছি, বেঁচেছে তিন শতাধিক। প্রায় আড়াইশ গাছে ফল ও ফুল ধরেছে। এ কাজে স্থানীয় জনগণ এগিয়ে আসলে শহরের বিভিন্ন সড়কের দুই পাশে সবুজ বনায়ন করা সম্ভব।'

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন নড়াইল জেলা শাখার আহ্বায়ক খন্দকার শওকত বলেন, 'দেশের জনসংখ্যার ভারসাম্যের জন্য যে বনায়ন প্রয়োজন সে তুলনায় হচ্ছে না। তাদের অর্থ এবং নিঃশ্বার্থ শ্রমে সমাজ উপকৃত এবং তাদের দেখে দেশের মানুষও বৃক্ষরোপনে উৎসাহী হচ্ছে। ফলজ গাছের ফল একদিকে যেমন মানুষ খাচ্ছে আবার পাখিদেরও খাদ্যের চাহিদা মিটছে। পাখিদের খাদ্যের অভাবে দেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে।' নিঃস্বার্থ এই বৃক্ষপ্রেমীদের তিনি অভিনন্দন জানান।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'নড়াইল শহরে যারা এসব গাছ রোপন করছেন তাদের ব্যাপারে জানা নেই। খোঁজ-খবর নিয়ে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া যেতে পারে। তাদের গাছ সংরক্ষণের ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেবে। এ ছাড়া বনবিভাগ থেকে যদি তারা ফলজ ও বনজ গাছের চারা নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই তাদের দেয়া হবে।

হাফিজুল নিলু/ইএ/এমকেএইচ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)