সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

অসুস্থ হয়ে পড়ে থাকা হনুমানটিকে ছেড়ে দেয়া হলো মধুপুর জাতীয় উদ্যানে

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকা থেকে উদ্ধার হওয়া অসুস্থ বিরল প্রজাতির হনুমানটিকে চিকিৎসা শেষে মধুপুর জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর ও মধুপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম।

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকা থেকে উদ্ধার হওয়া অসুস্থ বিরল প্রজাতির হনুমানটিকে চিকিৎসা শেষে মধুপুর জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর ও মধুপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম।

এর আগে বুধবার (৯ জুন) বিরল প্রজাতির হনুমানটি আশঙ্কাজনক অবস্থায় একটি বাড়িতে পড়েছিল।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে বিকেলে ডুবাইল এলাকায় গিয়ে হনুমানটিকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। রাত ৯টায় বিভাগীয় বনকর্মকর্তার অনুমতিতে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় এটিকে।

উল্লেখ্য, কয়েকদিন আগে হঠাৎ করেই ডুবাইল এলাকায় ব্যবসাইয়ী মামুন মিয়ার বাড়িতে আসে হনুমানটি। খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে বাড়িটিতে। কেউ কেউ কলা-পাউরুটিও খেতে দেয় হনুমানটিকে।

গত ৭ জুন হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এসময় একটি কুকুর প্রাণীটির পিঠে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়ে হনুমানটি। হনুমানটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন ওই ব্যবসায়ী। এরপর দুইদিন ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোনো সহায়তা পাননি তিনি।

বুধবার (৮ জুন) সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরো অসুস্থ হয়ে পড়লে সেটি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন সেটিকে পলিথিন দিয়ে ঢেকে দেয়।

আরিফ উর রহমান টগর/এসএমএম/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)