সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

গরমে স্বাদ বদলাতে খান কাঁচা আমের সুস্বাদু ৫ পদ

গরমকাল অনেকেরই পছন্দের ঋতু, শুধু আমের কারণে। কারণ গরমেই দেখা মেলে রসালো এই ফলের। আম খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছেন।

গরমকাল অনেকেরই পছন্দের ঋতু, শুধু আমের কারণে। কারণ গরমেই দেখা মেলে রসালো এই ফলের। আম খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছেন।

পাকা আম তো বটেই কাঁচা আমপ্রেমীদের সংখ্যাও নেহাত কম নয়। এখনো যেহেতু বাজারে পাকা আম ওঠেনি, তাই কাঁচা আম খাওয়ার সেরা সময় এটি।

তীব্র গরমে পেটকে স্বস্তি দিতে রান্নায় যত কাঁচা আমের ব্যবহার করা যায় ততই ভালো। আম দিয়ে চাটনি, আম ডাল, আমের টক ইত্যাদি খেতে কমবেশি পছন্দ করেন সবাই।

তবে চেনা রেসিপির বাইরেও স্বাদে খানিক বদল আনতে বানাতে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন আরও নানা পদ। রইলো কাঁচা আম দিয়েই তৈরি করা যায় এমন ৫ পদের হদিস-

কাঁচা আমের চাটনি

কাঁচা আম টুকরো করে কেটে নিয়ে তার সঙ্গে আদা, কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ, চিনি আর সামান্য শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে বেটে নিন। সাধারণ ডাল-ভাতের সঙ্গেও এই চাটনি নিয়ে নিলে জমে যাবে দুপুরের খাবার।

কাঁচা আমের সালাদ

কাঁচা আম লম্বা লম্বা করে কুচিয়ে নিন। এবার অল্প কাঁচা মরিচ, আদা কুচি, ধনেপাতা কুচি, গুড়, তেঁতুলের ক্বাথ আর বিট লবণ মিশিয়ে ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নিন। খুব মিহি মিশ্রণ করার প্রয়োজন নেই।

এবার একটি পাত্রে কাঁচা আম, পেঁয়াজ কুচি, বাদাম কুচি, লেবুর রস আর বানিয়ে রাখা মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। গরমের দিনে ঠান্ডা আমের সালাদ উপভোগ করুন।

আরও পড়ুন

ম্যাঙ্গো রাইস

এক্ষেত্রে প্রথমে ভাত রান্না করে নিন। চাল একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিন। কাঁচা আম ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। এবার কড়াইতে তেল দিন। এর মধ্যে দিন বাদাম। হালকা নাড়াচাড়া করে তুলে রাখুন।

এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে এর মধ্যে সরিষা, শুকনো মরিচ, ছোলার ডাল, আদা কুচি, কাঁচা মরিচ ও কারিপাতা দিয়ে ফোঁড়ন দিন। এরপর লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করুন।

হালকে আঁচে ভেজে নিন। একটু ভাজা হলে কুরিয়ে রাখা আম দিয়ে দিন। মিনিট পাঁচেক পর ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

আম মুরগির ঝোল

হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ-রসুন বাটা দিয়ে ভালো করে মাংস মাখিয়ে ফ্রিজে রেখে দিন। ঘণ্টাখানেক পর ফ্রিজ থেকে বের করুন।

তারপরে কড়াইতে তেল গরম হলে শুকনো মরিচ, তেজপাতা ও সাদা জিরা ফোড়ন দিন। এরপর মাখিয়ে রাখা মাংসটা তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে অল্প পানি দিন।

তারপর কিছুক্ষণ চাপা দিয়ে আরও একটু কষিয়ে নিন। মাংস খানিক সেদ্ধ হয়ে গেলে তাতে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিন। তার পর আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন আম মুরগির ঝোল।

আম কাতলার রসা

কড়াইতে তেল গরম করে লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলো হালকা করে ভেজে নিন। এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলে কালোজিরা ও কাঁচা মরিচ ফোঁড়ন দিন। লম্বা টুকরো করে কেটে রাখা আম কড়াইতে দিয়ে দিন।

স্বাদমতো লবণ ও হলুদ দিয়ে নাড়াচড়া করুন। এবার সামান্য পানি দিয়ে কড়াই ঢেকে দিন। আম ভালো করে সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে নিন। এবারর সরিষা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মসলা তেল ছেড়ে এলে পরিমাণমতো পানি দিয়ে দিন। স্বাদমতো চিনি দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। তারপর ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম কাতলার রসা।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

পাঁচ বিঘা থেকে ৭০ বিঘা: ভেড়ামারায় পিতা-পুত্রের মিশ্র ফলের বাগান

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত আলী ও রাসেল হোসেন ২০১৪ সালে পাঁচ বিঘার পেয়ারা বাগান দিয়ে শুরু করে এখন ৭০ বিঘায় পেয়ারা, মাল্টা, ড্রাগনসহ নানা ফল চাষ করছেন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)