কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের পরপয়েজ প্রজাতির একটি মৃত অর্ধগলিত ডলফিন ভেসে এসেছে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের পরপয়েজ প্রজাতির একটি মৃত অর্ধগলিত ডলফিন ভেসে এসেছে।
হবিগঞ্জের মাধবপুরে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলার সীমান্তবর্তী কমলপুর গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় শিয়াল বিক্রির সময় উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী'র কলাপাড়া উপজেলা শাখার সদস্যরা। তবে এসময় বিক্রি করতে নিয়ে আসা ব্যক্তিকে পাওয়া যায়নি।
পটুয়াখালীর কুয়াকাটায় তিনমাস আগে একটি অসুস্থ বানরকে উদ্ধার করা হয়। চিকিৎসা করানোর পর সুস্থ হওয়ায় প্রাণীটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গোপীনাথপুর। দোল পূর্ণিমা থেকে প্রায় মাসব্যাপী চলে ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলা। করোনার কারণে গত দুই বছর মেলা বন্ধ থাকলেও এ বছর উৎসবমুখর পরিবেশে মেলা বসেছে। এরইমধ্যে সেখানে জমে উঠেছে ঘোড়ার মেলা।
ময়মনসিংহের গৌরীপুরে নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার করেছে বনবিভাগ।
মেহেরপুরে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মেছো বাঘের বাচ্চাটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশে বন্যপ্রাণী পাচারের নানা চেষ্টার পাশাপাশি বিভিন্ন রিসোর্ট, পার্ক বা মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রাখার অভিযোগ পাওয়া যায়। কিন্তু নিয়ম বা আইন অনুসরণ করে বাংলাদেশেই বৈধভাবে কিছু কিছু বন্যপ্রাণী পালন করার সুযোগ রয়েছে।
বান্দরবানে বিলুপ্ত প্রজাতির মেছো বাদামী পেঁচা উদ্ধার করে অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার (১২মার্চ) বেলা ১১টায় বান্দরবান সদর উপজেলার ময়নাতলি রিজার্ভ এলাকায়পেঁচাটি অবমুক্ত করা হয়।
বাগেরহাটের বারাকপুরের সুন্দরবন রিসোর্টে জব্দ করা কুমির ও সাপসহ ১৪টি প্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত করেছে বনবিভাগ।
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন থেকে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী।
শীত মৌসুমে মঙ্গোলিয়া, সাইরেরিয়া ও তিব্বতসহ বিভিন্ন দেশের পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত থাকতো উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চল। কিন্তু গত দুই বছরে চরাঞ্চলে পরিযায়ী পাখি ৭০ ভাগ কমেছে। এ জন্য খাদ্য সংকট, শিকারীদের দৌরাত্ম, জলবায়ু পরিবর্তন, আবাসস্থলে মানুষের বিচরণ ও পরিবেশগত কারণ দায়ী বলে জানা গেছে।
বনের বানর পার্কে আটকে রাখার অভিযোগ পেয়ে নিলা-বর্ষা রিভার কুইন পার্কে অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। এসময় খাঁচায় বন্দি দুইটি বানর উদ্ধার করে তারা। তবে পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণী সংক্রান্ত আইন নিয়ে ওয়াকিবহাল না থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অভিযানকারী দল।