সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের পরপয়েজ প্রজাতির একটি মৃত অর্ধগলিত ডলফিন ভেসে এসেছে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের পরপয়েজ প্রজাতির একটি মৃত অর্ধগলিত ডলফিন ভেসে এসেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সৈকতের মাঝি বাড়ি পয়েন্টে এটি দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। পরে তারা বন বিভাগ ও ব্লুগার্ডের সদস্যদের খবর দেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, এটি তিন থেকে চারদিন আগে মারা যেতে পারে। ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে। এছাড়া পেটের নিচের অংশ ফেটে গেছে। ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রের জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ড ফিশের (ইকোফিশ) সহকারী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, 'ডলফিন মূলত বিভিন্ন প্রজাতির মাছ খেয়ে বেঁচে থাকে। এগুলো হয়তো মাছের সঙ্গে তীরের দিকে চলে আসতে পারে। কারণ অধিকাংশ প্রজাতির মাছই এ সময় ডিম দিতে উপকূলের কাছাকাছি চলে আসে। তবে এভাবে একের পর এক ডলফিনের মৃত্যুতে আমরা উদ্ধিগ্ন। মৃত্যুর রহস্য উন্মোচন করা দরকার।'

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিনটিকে মাটিচাপা দিতে বনকর্মীদের বলা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর মোট সাতটি মৃত ডলফিন সৈকতে ভেসে এলো।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)