জেলের জালে ধরা পড়লো ৬ ফুটের অজগর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ।
মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে জ্যোৎস্না সিংহ (৩৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে চা পানের সময় তাকে সাপে কাটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করে গহিন অরণ্যে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী সড়কের একটি দোকান থেকে ঘরগিন্নি (ব্যান্ডেড উলফ স্নেক) সাপ উদ্ধার করা হয়েছে।
পরিবেশ২০২৬ সালের ২৮ জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাগছড়া ও কমলগঞ্জের ফুলবাড়ী চা বাগান থেকে দুটি বিশাল অজগর উদ্ধার করা হয়। জাগো নিউজের খবর অনুযায়ী, একটি প্রায় ১৬ ফুট ও অন্যটি ১৭ ফুট লম্বা ছিল; দুটিই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পরিবেশ২০২৬ সালের ২৮ জুলাই সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশ থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বন বিভাগ। স্বাস্থ্য পরীক্ষার পর সাপটি রংপুর চিড়িয়াখানায় হস্তান্তরের কথা জানানো হয়।
পরিবেশ২০২৬ সালের জুলাইয়ে টানা বৃষ্টির জলাবদ্ধতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় প্রতিদিন বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরে সাপ দেখা যাচ্ছিল বলে বাসিন্দারা জানান; উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাপে কাটলে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দেন।
পটুয়াখালীর একটি বসতবাড়ি থেকে চার ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
পরিবেশরংপুরের মিঠাপুকুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর পর তিনি চিকিৎসা না নিয়ে আর্জেন্টিনার খেলা দেখছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়ায়। স্থানীয় ইউপি সদস্য জাগো নিউজকে জানান, খেলা চলার সময় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় সাপের কামড়ে আহত হওয়া সেই সাপুড়িয়া ইমরান হোসেন (৩৮) চিকিৎসা শেষ না করেই হাসপাতাল থেকে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন। লোক লজ্জায় পূর্ণাঙ্গ চিকিৎসা না করেই হাসপাতাল ছেড়েছেন তিনি।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে আহত হন ইমরান হোসেন (৩৮) নামে এক সাপুড়িয়া। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।