সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

জেলের জালে ধরা পড়লো ৬ ফুটের অজগর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি ধরা পড়ে। পরে তারা ভূরুঙ্গামারী থানা পুলিশকে জানান।

খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে গিয়ে জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় সাপটি কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‌'কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে উজানের বন্যার পানি নেমে এসেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের আসাম সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে এসে অজগরটি পাইকেরছড়া এলাকার বিলে জেলেদের জালে আটকা পড়ে। খবর পেয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।'

কুড়িগ্রাম সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, 'অজগরটি আপাতত আমাদের অফিসে রাখা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে।'

রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)