রাজবাড়ীতে ১৪ জেলের জেল-জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মার অংশে ইলিশ ধরার দায়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে। পরে বিভিন্ন মেয়াদে জের-জরিমানা করা হয়েছে তাদের।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মার অংশে ইলিশ ধরার দায়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে। পরে বিভিন্ন মেয়াদে জের-জরিমানা করা হয়েছে তাদের।
শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা।
মৎস্য২০২৫ সালের দুর্গাপূজার আগে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ, কিন্তু ৫ অক্টোবরের সময়সীমার মধ্যে গেছে ১৪৪ মেট্রিক টন। হাওড়ার আমদানিকারকদের মতে, বাংলাদেশে কম ধরা পড়া আর বেশি দামই এর কারণ।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ কেজি পরিমাণ ইলিশ জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় লাখ মিটার জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
আয় ও ঋণ নির্ভরতার কারণে ৩০ থেকে ৩৫ শতাংশ জেলে পরিবার অবৈধ বা নিষিদ্ধ জাল ব্যবহার করেন। তবে তাদের মধ্যে ৯৩ শতাংশ জেলেই জানে না, এসব জালের কারণে নদীর ও সাগরের জীববৈচিত্র্য ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয় এবং মাছের উৎপাদন ও প্রজনন হ্রাস পায়।
শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনার সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
শরীয়তপুরের গোসাইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার শেষে বিক্রির সময় দুই মণ ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় বিক্রির কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
মৎস্য২০২৫ সালের ১২ অক্টোবর চাঁদপুরের হাইমচরে মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে উপজেলা টাস্কফোর্স; ভ্রাম্যমাণ আদালত তাঁদের ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেন।
ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফল করতে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫'-এর অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে বিমানবাহিনী বিশেষ নজরদারি মিশন পরিচালনা করছে।
পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞার পরও ইলিশ কিনে ফেরার পথে পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫) নামে এক ব্যক্তি।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। সাগর থেকে ঘাটে আসা চারটি ফিশিং বোট থেকে এসব মাছ জব্দ করা হয়। এসময় চারটি বোটের চারজনকে মোট ১ লাখ প্রায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিবছরের মতো এবারও নিষিদ্ধ সময়ে পদ্মাপাড়েই বসছে ইলিশের অস্থায়ী হাট। দেখে মনে হয় ওই এলাকায় যেন ডিমওয়ালা ইলিশ ধরার প্রতিযোগিতা চলছে। মাছ ধরে তা আবার পদ্মা পাড়েই বিক্রি করা হচ্ছে। এটা মাদারীপুর শিবচরের পদ্মাপাড়ের প্রতিবছরের চিত্র হলেও প্রশাসন আর জেলেদের মধ্যে লুকোচুরি খেলা চলছেই।