সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনায় ৫ জনের জরিমানা

শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনার সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনার সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি, বড়কান্দি এলাকায় নদীর পাড়ে অভিযান পরিচালনা করে তাদের মাছসহ আটক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিন বিভিন্ন নদ নদীতে ইলিশমাছ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ করায় সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে বলবৎ থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাজিরার পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে আসছিল। তাদের ঠেকাতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি, বড়কান্দি এলাকা থেকে ২০ কেজি ইলিশসহ পাঁচজন ক্রেতাকে আটক করা হয়। এ সময় প্রশাসনের টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। তবে তাদের কিছু জাল নদীর পাড় থেকে জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আটক প্রত্যেককে পাঁচ হাজার করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও তাদের থেকে জব্দকরা মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বিধান মজুমদার অনি/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)