সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ইলিশ কিনে ফেরার পথে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ

পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞার পরও ইলিশ কিনে ফেরার পথে পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫) নামে এক ব্যক্তি।

পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞার পরও ইলিশ কিনে ফেরার পথে পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫) নামে এক ব্যক্তি।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতের কাঠি গ্রামের ইউসুফ খানের ছেলে।

রোববার সকাল থেকে কালাইয়া নৌ–পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা তেঁতুলিয়া নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নৌপুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে রাসেল খানসহ চারজন একটি নৌকায় করে ইলিশ মাছ কিনে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নের আলোকি খালে প্রবেশের সময় নৌপুলিশের টহল স্পিডবোট দেখে আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন। এ সময় তার সঙ্গে থাকা দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।

কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে তেঁতুলিয়া নদীতে আমাদের টহল চলে এসময় আমাদের টহল স্পিডবোট দেখে রাসেল নামে একলোক নদীতে ঝাঁপ দেন। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করি এবং এখনো অভিযান চালাচ্ছি।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)