বজ্রপাত ঠেকাতে ফরিদপুরের চরে ৫ হাজার তালবীজ ও ফলদ চারা বিতরণ শুরু
তিন উপজেলার ১০টি চরাঞ্চলীয় ইউনিয়নে মাসব্যাপী কর্মসূচি; জেলা পরিষদের অর্থায়নে ও ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সহযোগিতায় তালগাছকে প্রাকৃতিক বজ্র নিরোধক হিসেবে লাগানো হচ্ছে।
তিন উপজেলার ১০টি চরাঞ্চলীয় ইউনিয়নে মাসব্যাপী কর্মসূচি; জেলা পরিষদের অর্থায়নে ও ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সহযোগিতায় তালগাছকে প্রাকৃতিক বজ্র নিরোধক হিসেবে লাগানো হচ্ছে।
কামারজানি ও ফুলছড়ি হাটে নৌকায় করে পাট নিয়ে আসছেন চরের চাষিরা; জেলায় এবার ১৩,৯৮৭ হেক্টরে পাট, উৎপাদন ধরা হয়েছে ৩৪,৯৮৭ টন, তবে সিন্ডিকেট আর দাম কতদিন থাকবে, সে শঙ্কা কাটেনি।
ফসলগাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জানায়, তাদের গবেষকেরা দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের ইনব্রিড জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন করেছেন। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলায় মাঠ পরীক্ষার পর জাতীয় বীজ বোর্ড ২০২৫ সালের ১১ নভেম্বর জাতটির ছাড়পত্র দেয়।
শাকসবজি২০২৫ সালের মে মাসে লালমনিরহাটে তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়, জেলায় চাষ হয় ১ হাজার ৩২০ হেক্টরে। ফলনে কৃষকেরা খুশি হলেও আগের বছরের চেয়ে দাম কম এবং বাজারজাতের ভালো ব্যবস্থা না থাকায় লাভ কম হচ্ছিল।
পটুয়াখালীর দুর্গম চরাঞ্চল চর মন্তাজে শত বছর ধরে নৌকায় ঘরবসতি গড়ে টিকে আছেন বহুসংখ্যক পরিবার। দেশের মূলধারার উন্নয়ন স্রোতের সঙ্গে ওই মানুষগুলোর কোনো সম্পর্ক নেই। নদী তাদের জীবিকা ক্ষেত্র, আর মাথা গোঁজার ঠাই নৌকা। এভাবেই কেটে যাচ্ছে যুগের পর যুগ।