সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

বাসায় ছোট পানির পাত্রে হবে যেসব ভেষজ

আপনার কি বাসায় গাছ লাগানোর প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও জায়গার অভাবে করতে পারছেন না? তাহলে ভেবে দেখুন, রান্নাঘরে বা বসার ঘরের জানালাার সামনে যদি শুধু ছোট কিছু পানির পাত্রে ভেষজ গাছ রাখতে পারেন তবে কেমন হয়? তাহলে জেনে নিন কোন ছয় ধরণের গাছ আপনি অনায়াসে পানির পাত্রে রেখে উপভোগ করতে পারবেন তাদের ভেষজ গুণ-

আপনার কি বাসায় গাছ লাগানোর প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও জায়গার অভাবে করতে পারছেন না? তাহলে ভেবে দেখুন, রান্নাঘরে বা বসার ঘরের জানালাার সামনে যদি শুধু ছোট কিছু পানির পাত্রে ভেষজ গাছ রাখতে পারেন তবে কেমন হয়? তাহলে জেনে নিন কোন ছয় ধরণের গাছ আপনি অনায়াসে পানির পাত্রে রেখে উপভোগ করতে পারবেন তাদের ভেষজ গুণ-

১. পুদিনা বা মিন্ট

হালকা রোদে এই গাছ ভালো থাকে। কাণ্ড কেটে পানিতে রাখলে সহজেই শিকড় গজায়। এর পাতা রিফ্রেশিং গন্ধ দেয় ও চা থেকে শুরু করে বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়।

২. পার্সলে

এটি পানিতে রাখলে ২–৩ সপ্তাহে শিকড় বের হয়। সালাদ, স্যুপ জাতীয় খাবারের পরিবেশনে ব্যবহৃত হয়।

৩. রোজমেরি

এই গাছের ডাল পানিতে দিয়ে আলোতে রাখলে কয়েক সপ্তাহে শিকড় গজায়। হালকা ঘ্রাণযুক্ত এই গাছ রান্নায় ও সাধারণ সুগন্ধির কাজে ব্যবহৃত হয়।

৪. ওরেগানো

এটি একটি জনপ্রিয় ইতালিয়ান হার্ব বা ভেষজ। পানিতে সহজেই এর শিকড় গজায়। এটি রান্নায় সুস্বাদু ফ্লেভার দেয়। বিশেষ করে পিৎজা বা পাস্তা জাতীয় খাবারে এখন অনেক বাঙালি এটি ব্যবহার করে।

৫. গ্রিন অনিয়ন বা পেঁয়াজ পাতা

পেঁয়াজের গোড়া কেটে পানিতে রাখলেই নতুন পাতা গজায়। পানিতে পুরোপুরি নিমজ্জিত না করে কয়েক সেন্টিমিটার ওপরে রাখলে দ্রুত শিকড় আসে ও গোড়া পঁচে যাওয়ার সম্ভবনা কম থাকে। আগার দিক থেকে প্রতিদিন কেটে রান্নায় ব্যবহার করা যায়।

৬. থাইম (Thyme)

এটিও একটি সুগন্ধি হার্ব। এর ডাল পানিতে রাখলেই নতুন শিকড় গজাতে শুরু করে। রোস্টেড খাবার ও চায়ে এটি বেশি ব্যবহৃত হয়।

এসব গাছ শুধু শোভা বাড়ায় না, অনেকটা স্বাস্থ্য ও রান্নার জন্যও দারুণ উপকারী। তাই আজই আপনার পছন্দের গাছগুলো জোগাড় করে নিন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

বাঁধাকপি দিয়ে ঘরেই জাপানি ওকোনোমিয়াকি

বাঁধাকপি, ময়দা, ডিম আর পাতলা করে কাটা মাংস দিয়ে দেশের বাজারের উপকরণেই বানানো যায় জাপানের মোটা প্যানকেকের মতো জনপ্রিয় পদ ওকোনোমিয়াকি।

আজকের পত্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ডালে গ্যাস? রান্নার আগে কোন ডাল কতক্ষণ ভেজাবেন

ডালের রাফিনোজ ও আঁশের কারণে অনেকের পেট ফাঁপে; ধুয়ে, ভিজিয়ে ও ভালো করে সেদ্ধ করলে ডাল সহজপাচ্য হয়। মসুর-মুগ আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা, রাজমা-ছোলা ৮ থেকে ১২ ঘণ্টা।

সমকাল১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

চিনি ছাড়া চার মিষ্টি: খেজুর-বাদামের সন্দেশ থেকে মিষ্টি আলুর হালুয়া

আলাদা চিনি ছাড়াই খেজুর, বাদাম, ওটস ও মিষ্টি আলু দিয়ে ঘরে বানানো যায় চার রকমের ডেজার্ট; ডায়াবেটিস থাকলে পরিমাণের হিসাব রাখতেই হবে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)