সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান

মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টির ফলে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে হাওরের পানি। এতে নতুন করে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো ধান। তবে তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে গিয়ে কৃষকরা তীব্র শ্রমিক ও নৌকা সংকটে পড়েছেন, যার ফলে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টির ফলে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে হাওরের পানি। এতে নতুন করে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো ধান। তবে তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে গিয়ে কৃষকরা তীব্র শ্রমিক ও নৌকা সংকটে পড়েছেন, যার ফলে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

হাওর এলাকার কৃষকদের অভিযোগ, অর্ধেকের বেশি কৃষক এখনো ধান ঘরে তুলতে পারেননি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সহযোগিতা পৌঁছায়নি। সদর উপজেলার কাউয়াদিঘী হাওর এবং কমলগঞ্জের কেওলার হাওরসহ বিভিন্ন এলাকায় শত শত হেক্টর পাকা ধান গত কয়েকদিন ধরে পানির নিচে রয়েছে।

কাউয়াদিঘী হাওরের কৃষক জাকির মিয়া বলেন, প্রায় ৫ একর জায়গায় বোরোধান চাষ করেছিলাম। মাত্র ১ একর জায়গার ধান কেটেছি। বাকি জমির ধান হাওরে পানির নিচে। হাজার হাজার কৃষকের এতো ক্ষতি হয়েছে অথচ আমাদের খুঁজ খবর কেউ রাখলো না।

কেওলার হাওরের কৃষক মুস্তাকিন আহমেদ বলেন, ৬০ হাজার টাকা খরচ করে বোরোধান চাষ করেছিলাম। এখন সকল ধান ৪ দিন ধরে পানির নিচে। শুধু আমার নয় এখানকার সকল কৃষকের একই অবস্থা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ১ হাজার ৪৩২ হেক্টর জমি পানিতে ডুবে যায়। এর মধ্যে ৯৪১ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলার সদর উপজেলার কাউয়াদিঘী হাওরে খোঁজ নিয়ে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে অনেক কৃষক তলিয়ে যাওয়া ধান কাটার চেষ্টা করছেন। তবে শ্রমিক সংকট থাকায় বেশিরভাগ কৃষক ধান কাটতে পারছে না। অব্যাহত বৃষ্টির কারণে হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন করে পাকা ধান তলিয়ে যাচ্ছে। এছাড়া কমলগঞ্জের কেওলার হাওর কয়েকশো হেক্টর পাকা ধান গত কয়েকদিন ধরে তলিয়ে আছে।

এ বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, জেলায় ১ হাজার ৪৩২ হেক্টর ধান নিমজ্জিত ছিল। এর মধ্যে ৯৪১ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাহিদুল ইসলাম/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)