সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪২%বাতাস ১০ কিমি/ঘ

আম চাষে সরকারি প্রস্তুতি না থাকায় ক্ষতিগ্রস্ত চাষী

দেশে সব ফলেরই উৎপাদন বেড়েছে। এই দৌড়ে সব চেয়ে এগিয়ে আছে আম। মৌসুমী এই ফলের উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন লাখ লাখ মানুষ। সম্পর্ক গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার। কিন্তু ফল বাণিজ্যের এই বিশাল ক্ষেত্র নিয়ে সরকারি প্রস্তুতি ও তৎপরতা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষী ও বাগানমালিকরা।

দেশে সব ফলেরই উৎপাদন বেড়েছে। এই দৌড়ে সব চেয়ে এগিয়ে আছে আম। মৌসুমী এই ফলের উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন লাখ লাখ মানুষ। সম্পর্ক গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার। কিন্তু ফল বাণিজ্যের এই বিশাল ক্ষেত্র নিয়ে সরকারি প্রস্তুতি ও তৎপরতা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষী ও বাগানমালিকরা।

আম মানেই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ, বহুকাল প্রচলিত এই চিত্রটি এখন পাল্টে গেছে। আম উৎপাদন হয় না এমন জায়গা দেশে খুঁজে পাওয়া ভার। প্রতি বছরই বাড়ছে বাগান ও আমের উৎপাদন। সে সঙ্গে বাড়ছে বাণিজ্যের আকার। আর সেরা বিবেচনাটিও যার এলাকার আম তার কাছে সেরা।

রাজশাহীর বাঘা উপজেলার লোকেরা যেমন দাবি করছেন, তাদের এলাকার আমই সেরা। ঠিক তেমনই চাঁপাইনবাবগঞ্জের চাষীরাও। তবে চুয়াডাঙ্গার কৃষকেরাও পিছিয়ে নেই আম উৎপাদনের ক্ষেত্রে। দাবি, আম উৎপাদনের ইতিহাসে তারাও খুব একটা নতুন নয়।

সেরা আমের গর্ব, বাণিজ্যের প্রসার আর দেশের মানুষের কাছে সুমিষ্ট এই ফল পৌছে দেওয়ার কৃতিত্ব চাষীর। আমের রাজধানী খ্যাত রাজশাহীর চাষীরা বলছেন, কারো পরামর্শ ও প্রশিক্ষণ পান না তারা।

তাদের দাবি, তার টাকা খরচ করে আম উৎপাদন করলেও সরকারের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় লাভ ঘরে তুলতে পারছেন না তারা। তবে কৃষি অধিদপ্তরের দাবি কৃষকের সচেতনতার জন্য কাজ করে যাচ্ছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসাবে, এবার দেশে আমের উৎপাদন পুরনো সব হিসেবকে ছাড়িয়ে যাবে।

কিন্তু আমের উৎপাদন ও বাণিজ্যের প্রতিটি স্তরে চাষী, বাগানমালিক ও ব্যবসায়ীদেরকে কতখানি নিয়মের মধ্যে আনা সম্ভব প্রশ্ন সেখানে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)