সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাপের ছোবল থেকে ছোট ভাই-বোনদের বাঁচাতে প্রাণ দিলো ১৪ বছরের শিশু

নিজের জীবনের তোয়াক্কা না করে তিন ছোট ভাই-বোনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে গেল ১৪ বছরের এক কিশোরী। কেউটে সাপের (কিং কোবরা) ছোবল থেকে ভাইবোনদের রক্ষা করতে গিয়ে নিজেই বিষাক্ত ছোবলের শিকার হয়ে মারা গেছে সে।

নিজের জীবনের তোয়াক্কা না করে তিন ছোট ভাই-বোনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে গেল ১৪ বছরের এক কিশোরী। কেউটে সাপের (কিং কোবরা) ছোবল থেকে ভাইবোনদের রক্ষা করতে গিয়ে নিজেই বিষাক্ত ছোবলের শিকার হয়ে মারা গেছে সে।

গত ১৩ জুলাই ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের মাইতুম এলাকার বাতিয়ান গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। নিহত কিশোরীর নাম বুদিং। তার এই নিঃস্বার্থ আত্মত্যাগ ও বীরত্বে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, ঘটনার দিন দুপুরে বুদিং তার তিন ছোট ভাই-বোনের সঙ্গে ক্রসিং কুদা এলাকার একটি নদীতে গোসল করছিল। এমন সময় হঠাৎ নদী দিয়ে তাদের দিকে তেড়ে আসে একটি বিশাল কিং কোবরা। ফিলিপাইনে স্থানীয়ভাবে এই সাপকে 'বানাকন' বা 'সোয়াগা' বলা হয়।

সাপটিকে এগিয়ে আসতে দেখেও বুদিং নিজে পালিয়ে বাঁচতে চেষ্টা করেনি। ছোট ও অসহায় ভাই-বোনদের বাঁচাতে সে নিজের শরীরকে ঢাল বানিয়ে তাদের আগলে রাখে।

কিশোরীর বোন নাইব মলাহ জানায়, সাপটি ছোট শিশুদের আক্রমণ করতে গেলে বুদিং তাদের জড়িয়ে ধরে নিজের পিঠ পেতে দেয়। সাপের বিষাক্ত ছোবলটি সরাসরি বুদিংয়ের পিঠের নিচের অংশে লাগে।

ছোবল খেয়েও ছোট ভাই-বোনদের অক্ষত অবস্থায় নদী থেকে ওপরে তুলতে সক্ষম হয় সে। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই বিষ শরীরে ছড়িয়ে পড়ে এবং চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নাইব মলাহ বলেন, 'সে নিজের কথা এক মুহূর্তের জন্যও ভাবেনি। ও যদি এভাবে এগিয়ে না আসত, তবে আমরা হয়তো আজ একসঙ্গে চারটা শিশুকে হারাতাম।'

এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ কিশোরীর এই অসীম সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করছেন।

মাইতুমের মেয়র জেমস রেগানিত শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পৌরসভার পক্ষ থেকে সৎকারের সমস্ত খরচ বহনের আশ্বাস দিয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বুদিংয়ের মৃত্যুর পর ঘটনার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। কিশোরীর পরিবার সবাইকে অনুরোধ করেছে যেন এই ভিডিওগুলো শেয়ার করা বন্ধ করা হয়। পরিবারটির ভাষ্য, এই ভিডিওগুলো তাদের শোক ও বেদনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

বর্ষার এই সময়ে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নদী বা ঝোপঝাড়ে চলাচলের সময় অতিরিক্ত সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

সূত্র: ইনকোয়ারারকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)