সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ফেনী, খোলা হয়েছে ২২৪ আশ্রয়কেন্দ্র

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফেনী জেলা প্রশাসন। বিভিন্ন উপজেলায় ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণসামগ্রী, উদ্ধার সরঞ্জাম ও নৌযান মজুত করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফেনী জেলা প্রশাসন। বিভিন্ন উপজেলায় ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণসামগ্রী, উদ্ধার সরঞ্জাম ও নৌযান মজুত করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতিকে সামনে রেখে গত ৮ জুলাই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত মানুষের জন্য ৮০টি স্থায়ী ও ১৪৪টি অস্থায়ী মিলিয়ে মোট ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উদ্ধার কার্যক্রম জোরদার করতে উপজেলার বোটের সংখ্যা বাড়িয়ে ৯৩টিতে উন্নীত করা হয়েছে। দ্রুত স্বেচ্ছাসেবক দল গঠনের লক্ষ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তালিকা জেলা কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে মজুতকৃত মালামালের মধ্যে রয়েছে শুকনা ও অন্যান্য খাবার ১ হাজার ১৫০ প্যাকেট। এছাড়াও প্রতিটি উপজেলায় অতিরিক্ত জরুরি শুকনা খাবারের ব্যাগ ও বস্তা মজুত রয়েছে।

তিনি বলেন, এর মধ্যে ত্রাণ কার্য (চাল) ১০০ মেট্রিক টন, নগদ অর্থ ৫ লাখ টাকা, তেরপল ৫৯৫ পিস, বিশুদ্ধ পানির জন্য জেরিক্যান ৪৬৮ পিস, সচেতনতা ও সতর্কবার্তা প্রচারের জন্য হ্যান্ড মাইক ২০ পিস, রেইনকোট ১০০ পিস, গামবুট ২১৪ জোড়া, লাইফ জ্যাকেট ৩৫৭ পিস ও টর্চলাইট ১৩৭ পিস।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি উপজেলা পর্যায়ে শিশু খাদ্য, গো-খাদ্য ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সাময়িক মেরামতের জন্য ঢেউটিন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হয়েছে। পাশাপাশি, স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত বিশেষ অর্থ ও খাদ্যশস্য (চাল) উপজেলাগুলোতে পাঠানো হয়েছে, যেন যেকোনো জরুরি মুহূর্তে স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মনিরা হক সর্বস্তরের জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)