সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

কাঁচা আমের আচার তৈরির সহজ রেসিপি

বর্তমানে কাঁচা আমের আচার বাজারেই কিনতে পাওয়া যায়। বোতলে করে কাঁচা আমের আচার বিক্রি করা হয়। এতে অবশ্য শরীরের উপকার কিছু হয় না।

বর্তমানে কাঁচা আমের আচার বাজারেই কিনতে পাওয়া যায়। বোতলে করে কাঁচা আমের আচার বিক্রি করা হয়। এতে অবশ্য শরীরের উপকার কিছু হয় না।

কারণ এ ধরনের আচারে অতিরিক্ত সুগার থাকে। এটি শরীরের জন্য ক্ষতিকর। আবার দীর্ঘদিন এই আচার সংরক্ষণ করতে প্রচুর প্রিজারভেটিভও মেশানো হয়। ফলে শরীরের ক্ষতি হতে পারে।

১. কাঁচা আম ৫-৬টি ২. আস্ত সরিষা৩. মৌরি৪. মেথি৫. জিরা৬. রসুন বাটা৭. আদা বাটা৮. লাল মরিচের গুঁড়া৯. হলুদ গুঁড়া ১০. লবণ পরিমাণমতো১১. সরিষার তেল ও১২ চিনি।

আরও পড়ুন

প্রথমে একটি পাত্রে কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এক চামচ লবণ মিশিয়ে আলাদা করে রাখতে হবে। অন্তত চার পাঁচ ঘণ্টা এভাবে রাখতে হবে।

লবণ মাখানো থাকলে আম থেকে বাড়তি পানি বেরিয়ে যাবে। ওই পানি ফেলে দিতে হবে। এবার ব্লেন্ডারে আচার তৈরির মসলা বানাতে হবে।

এজন্য আস্ত সরিষা, মৌরি, মেথি, জিরা ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটি কাচের পাত্রে আমের টুকরো দিয়ে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, বেটে রাখা মসলা দিতে হবে।

পরে লবণ, সরিষার তেল,অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার কাচের বয়ামের মুখ বন্ধ করে রেখে দিন রোদে। টানা সাতদিন এটি রোদে রাখতে হবে।

প্রতিদিন রোদে দেওয়ার আগে নেড়ে নিতে হবে ভেতরের আমগুলো। সাতদিন এভাবে রোদে থাকলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের আচার।

আচার তৈরি হলে এটিকে সংরক্ষণও করতে হয় সঠিক নিয়মে। একটি ঠান্ডা ও অন্ধকার জায়গায় আচার সংরক্ষণ করতে হবে। ফ্রিজেও আচার রাখতে পারেন। অন্তত এক বছর এভাবে আচার সংরক্ষণ করা যায়।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)