পরিবেশকুয়াকাটার শতবর্ষী বটগাছ সংরক্ষিত ঘোষণা, বসল বিলবোর্ড
রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে জড়িয়ে থাকা কুয়াকাটার শতবর্ষী বটগাছটি সংরক্ষিত ঘোষণা করে ১২ অক্টোবর বিলবোর্ড বসিয়েছে উপকূলীয় বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা।
পরিবেশরাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে জড়িয়ে থাকা কুয়াকাটার শতবর্ষী বটগাছটি সংরক্ষিত ঘোষণা করে ১২ অক্টোবর বিলবোর্ড বসিয়েছে উপকূলীয় বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা।
মৎস্যবর্ষার যে তিন মাসে সাগরে মাছ ধরে সারা বছরের আয় করার কথা, এবার সেই মৌসুম শেষে ঋণে ডুবেছেন কুয়াকাটার জেলেরা; মাছ কম, খরচ বেশি, আর কাঠের ট্রলারে পোনাও উঠে যাচ্ছে বলে অভিযোগ।
মৎস্যবাংলার ঘাটসংলগ্ন সাগরে জেলে সোহেল খানের জালে ওঠা ইলিশটি মণপ্রতি ১ লাখ ৪৫ হাজার টাকা দরে কিনেছেন এক আড়তদার; বড় ইলিশ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন পবিপ্রবির এক মৎস্যবিজ্ঞানী।
পরিবেশকুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।
মৎস্যএ মৌসুমে ডিমওয়ালা ইলিশ কম ধরা পড়ায় তাজা ইলিশের ডিমের দাম এক বছরে প্রায় দ্বিগুণ; নোনা ডিম বিক্রি হচ্ছে কেজি ৩-৪ হাজার টাকায়।
বঙ্গোপসাগরে নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেতের মধ্যে পটুয়াখালীর আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে দেশের নানা উপকূলের শত শত ট্রলার; ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর মাছ ধরতে না পেরে লোকসান গুনছেন জেলেরা।
ক্ষতিপূরণ দিয়ে ৬৭৩টি স্থাপনা সরানোর পরও কুয়াকাটার গঙ্গামতি ধোলাই মার্কেট এলাকায় পাউবোর বেড়িবাঁধের ঢাল দখল করে রাতের আঁধারে দোকান তোলা হচ্ছে, কাটা পড়ছে বন বিভাগের সৃজিত গাছ।
কুয়াকাটা-মিশ্রীপাড়া সড়কের পাশের বাগানে গাড়ি থামিয়ে টাটকা পেঁপে কিনছেন পর্যটকেরা; টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলছেন কৃষি ও পর্যটন মিলছে, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলছেন সঠিক জাত, মাটি-পানি ব্যবস্থাপনা ও জৈব সারে লবণাক্ত এলাকায়ও চাষ সম্ভব।
কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।
প্রায় দুই কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে তোলা হলেও অপরিচিত হওয়ায় শেষ পর্যন্ত বিক্রি হয়নি।
পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। নিলামে মাছগুলো বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়। দীর্ঘদিন পর এক ট্রলারে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে আশার আলো।
মৎস্য২০২৬ সালের ৪ জুলাই কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে 'জলতরঙ্গ' ট্রলারের জালে ধরা পড়া ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে ডাকে ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়।
পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের ছুটিতেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত পর্যটকের। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে পর্যটকের ঢলে মুখর থাকে সৈকত এলাকা। হোটেল-মোটেলগুলোতে পাওয়া যায় না কক্ষ। তবে চলতি বছর চিত্র সম্পূর্ণ ভিন্ন।