সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

টবে পানি জমে গেলে মরে যেতে পারে যেসব গাছ

গত দুইদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়ায় বারান্দা বা জানালার পাশে রাখা টবের গাছে পানি জমে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু সব গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না।

গত দুইদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়ায় বারান্দা বা জানালার পাশে রাখা টবের গাছে পানি জমে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু সব গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না।

কিছু হাউজ প্ল্যান্ট আছে, যেগুলোর টবে পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে, এমনকি গাছ মরে যাওয়ার ঝুঁকিও থাকে।

কেন অতিরিক্ত পানি ক্ষতিকর?টবের মাটিতে বেশি পানি জমে থাকলে শিকড়ে বাতাস পৌঁছাতে পারে না। এতে শিকড় দুর্বল হয়ে ছত্রাক জন্মাতে পারে এবং গাছের বৃদ্ধি থেমে যায়। জেনে নিন কোন গাছগুলো ঝুঁকিতে -

১. সাকুলেন্ট অ্যালোভেরা, জেড প্ল্যান্ট, ইচেভেরিয়ার মতো সাকুলেন্ট গাছে পানি কম লাগে। টবে পানি জমে থাকলে এগুলোর শিকড় দ্রুত পচে যেতে পারে।

২. ক্যাকটাসক্যাকটাস মরুভূমির পরিবেশে বেড়ে ওঠে, তাই অতিরিক্ত পানি একদমই সহ্য করতে পারে না। বৃষ্টির দিনে এগুলো বারান্দার খোলা জায়গায় রাখবেন না।

৩. স্নেক প্ল্যান্টখুব জনপ্রিয় হাউজ প্ল্যান্ট হলেও স্নেক প্ল্যান্টে বেশি পানি দিলে পাতা নরম হয়ে যায় এবং শিকড় নষ্ট হতে পারে।

৪. মাটিতে লাগানো মানি প্ল্যান্টপানিতে রাখা মানি প্ল্যান্ট ঠিক থাকলেও টবে লাগানো মানি প্ল্যান্টে পানি জমে থাকলে সমস্যা হতে পারে। তাই ড্রেনেজ ঠিক আছে কি না দেখুন।

৫. জেড প্ল্যান্টকম যত্নে বেঁচে থাকা এই গাছটিও অতিরিক্ত পানি পছন্দ করে না। ভেজা মাটিতে দীর্ঘ সময় থাকলে ক্ষতি হয়।

৬. পিস লিলিপানি পছন্দ করলেও টবে পানি জমে থাকা পিস লিলির জন্য ভালো নয়। এতে পাতায় দাগ বা শিকড়ে পচন দেখা দিতে পারে।

১. টবের পানি বের হওয়ার ছিদ্র খোলা রাখুনড্রেনেজ হোল বন্ধ থাকলে দ্রুত পরিষ্কার করুন।

২. টব সরিয়ে ছাউনির নিচে রাখুনযদি সম্ভব হয়, সরাসরি বৃষ্টির পানি থেকে গাছ সরিয়ে রাখুন।

৩. মাটি শুকানো পর্যন্ত পানি দেবেন নাবৃষ্টির দিনে আলাদা করে পানি দেওয়ার দরকার নেই।

৪. পাতা হলুদ হলে সতর্ক হনএটি অতিরিক্ত পানির লক্ষণ হতে পারে।

সব গাছ সমান পানি চায় না - এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টানা বৃষ্টির এই সময়ে একটু খেয়াল রাখলেই আপনার প্রিয় হাউজ প্ল্যান্টগুলো সুস্থ রাখা সম্ভব। তাই আজই টবগুলো দেখে নিন, কোথাও পানি জমে আছে কি না।

সূত্র: দ্য স্প্রুস, গুড হাউসকিপিং, বেটার হোমস অ্যান্ড গার্ডেনস, হেলথলাইন

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)