সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পরিত্যক্ত ঘর থেকে অজগর উদ্ধার, লেম্বুরবনে অবমুক্ত

১২ ফুট দৈর্ঘ্যরে একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার স্বেচ্ছাসেবকরা।

১২ ফুট দৈর্ঘ্যরে একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার স্বেচ্ছাসেবকরা।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কুয়াকাটা সংলগ্ন লেম্বুরবন এলাকায় বনবিভাগের সহায়তায় সাপটিকে অবমুক্ত করে তারা।

এরআগে সোমবার (২৪ জুলাই) রাত ১১টার উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ, বন বিভাগের কর্মকর্তারা। সংগঠনের টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুল ইসলাম শাওন, মাসুদ হাসান এবং মাসুদ পারভেজ সাগর প্রমুখ।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, স্থানীয়দের কাছে জানতে পেরে পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করি। পরে রাতে প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে অবমুক্ত করি। এর আগেও আমরা বেশকিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি। স্বেচ্ছাসেবক হিসেবে আমরা বন্যপ্রাণীকে সংরক্ষণের চেষ্টা করছি।

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, অ্যানিমেল লাভারস দীর্ঘদিন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তারা প্রশংসা কুড়ানোর মতো অনেক কাজ করছে। আমরা সার্বক্ষণিক তাদের সহযোগীতা করছি। আমাদের সবার উচিত বন্যপ্রাণীকে ভালোবাসা।

আসাদুজ্জামান মিরাজ/জেএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)