সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ঈদে বাড়ি ফাঁকা? গাছের পানির ব্যবস্থা করবেন যেভাবে

ঈদের ছুটি, অফিস সফর কিংবা কয়েক দিনের ভ্রমণে বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা হলেই গাছপ্রেমীদের একটাই দুশ্চিন্তা-গাছগুলোর যত্ন নেবে কে? নিয়মিত পানি না পেলে প্রিয় গাছগুলো দ্রুত শুকিয়ে যেতে পারে। তবে কিছু সহজ কৌশল ব্যবহার করলে বাড়িতে না থাকলেও গাছের পানির চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব।

ঈদের ছুটি, অফিস সফর কিংবা কয়েক দিনের ভ্রমণে বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা হলেই গাছপ্রেমীদের একটাই দুশ্চিন্তা-গাছগুলোর যত্ন নেবে কে? নিয়মিত পানি না পেলে প্রিয় গাছগুলো দ্রুত শুকিয়ে যেতে পারে। তবে কিছু সহজ কৌশল ব্যবহার করলে বাড়িতে না থাকলেও গাছের পানির চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব।

গাছে ধীরে ধীরে পানি পৌঁছে দেওয়ার জন্য অটোমেটিক ইরিগেশন স্পাইক বেশ কার্যকর। এটি মূলত এমন একটি বিশেষ নল, যার সঙ্গে পানিভর্তি বোতল লাগানো যায়। বোতলের মুখে স্পাইকটি আটকে সেটিকে টবের মাটিতে গেঁথে দিতে হয়। এরপর স্পাইকের নিয়ন্ত্রণ অংশ খুলে ফোঁটায় ফোঁটায় পানি পড়ার ব্যবস্থা করা যায়। ঠিক স্যালাইনের মতো কত দ্রুত পানি পড়বে, সেটিও নিয়ন্ত্রণ করা সম্ভব। পানির প্রবাহের ওপর নির্ভর করে এক লিটার পানির বোতল কয়েক ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ করতে পারে। মূলত এটি ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে কাজ করে। বড় নার্সারি বা বাগানসামগ্রীর দোকানে এই স্পাইক সহজেই পাওয়া যায়।

খুব সহজ একটি উপায় হলো পাটের দড়ি ব্যবহার করা। এর জন্য একটি বালতি ও কিছু পাটের দড়ি লাগবে। প্রথমে টবের পাশে পানিভর্তি বালতি রাখুন। এরপর দড়ি ভিজিয়ে এক প্রান্ত বালতির পানিতে ডুবিয়ে দিন এবং অন্য প্রান্ত টবের মাটির কয়েক ইঞ্চি ভেতরে পুঁতে রাখুন। মাটি শুকিয়ে গেলে দড়ির মাধ্যমে ধীরে ধীরে পানি টবে চলে আসবে। যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন পদ্ধতিটি ঠিকভাবে কাজ করছে কি না। দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকলে বড় বালতি ব্যবহার করাই ভালো।

একাধিক গাছে পানি দেওয়ার জন্য বড় প্লাস্টিকের বোতল ব্যবহার করা যেতে পারে। বোতলের মুখে ছোট ছোট ছিদ্র করে সেটিকে পানিভর্তি অবস্থায় উল্টো করে টবের মাটিতে কিছুটা গভীরে বসিয়ে দিন। তবে এর আগে মাটি ভিজিয়ে নেওয়া জরুরি। এরপর মাটি শুকাতে শুরু করলে বোতল থেকে ধীরে ধীরে পানি বের হয়ে মাটিতে পৌঁছাবে। এতে কয়েক দিন গাছ আর্দ্র থাকবে।

বাড়ি ছাড়ার দিন গাছগুলোতে ভালোভাবে পানি দিয়ে নিন। এরপর সব টব একসঙ্গে বড় কোনো প্লাস্টিকের ট্রে বা বোলের মধ্যে রাখুন। পুরোনো খবরের কাগজ পানিতে ভিজিয়ে মুঠো করে টবগুলোর চারপাশে সাজিয়ে দিন। ভেজা কাগজ দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে, ফলে টবের মাটি সহজে শুকিয়ে যাবে না এবং গাছও সতেজ থাকবে।

বাড়ির বাইরে থাকার সময়ের দৈর্ঘ্য ও গাছের ধরন অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন। তবে আগে থেকেই কয়েক দিন পরীক্ষা করে দেখে নেওয়া ভালো, কোন পদ্ধতিতে আপনার গাছ সবচেয়ে ভালো থাকে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো-গাছকে সরাসরি রোদে রাখা যাবে না। এতে মাটির পানি দ্রুত শুকিয়ে যায়। তাই এমন স্থানে টব রাখুন, যেখানে পর্যাপ্ত আলো থাকবে কিন্তু তীব্র রোদ পড়বে না।

এসব উপায়ে সাধারণত চার থেকে সাত দিন পর্যন্ত গাছে পানির জোগান দেওয়া সম্ভব। এর পরও দীর্ঘ সময় বাইরে থাকতে হলে প্রতিবেশী, বন্ধু বা পরিচিত কাউকে গাছের দায়িত্ব দিয়ে যাওয়াই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)