সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বৈশাখের প্রথম দিনে পাকা ধান ঘরে তুললো হাওরের কৃষকরা

হাওরের মানুষের আনন্দ-বেদনা, সুখ-দুঃখ বৈশাখকে ঘিরে। এ অঞ্চলে বৈশাখ মানেই বোরো ধান ঘরে তোলার সময়। তাই তো বৈশাখের প্রথম দিনে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেছেন হাওরের কৃষকরা।

হাওরের মানুষের আনন্দ-বেদনা, সুখ-দুঃখ বৈশাখকে ঘিরে। এ অঞ্চলে বৈশাখ মানেই বোরো ধান ঘরে তোলার সময়। তাই তো বৈশাখের প্রথম দিনে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেছেন হাওরের কৃষকরা।

জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে। বৈশাখের প্রথম দিন সূর্য উঠার সঙ্গে সঙ্গে মাথায় গামছা পেচিয়ে সুনামগঞ্জের ১২ উপজেলার ১০ লাখ কৃষক হাওরের ধান কাটতে মাঠে নামেন।

করচার হাওরের কৃষক নূর আলম মিয়া। মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে পাঁচ একর জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। সেই ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে নূর আলমের মুখে। তাই পরিবারের দুই ছেলেকে নিয়ে সেই ধান বস্তায় ভরে বাসায় নিয়ে যাচ্ছেন তিনি।

নূর আলম জাগো নিউজকে বলেন, বৈশাখের প্রথমদিন কষ্টের ফসল ঘরে তুলতে পেরে খুব আনন্দ লাগছে। শুধু নূর আলম নয় বোরো ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে হাওর পাড়ের সব কৃষকের মুখে।

করচার হাওরের কৃষাণী লিজা বেগম জাগো নিউজকে বলেন, স্বামী ধান বাড়ির সামনে নিয়ে আসছেন আর সেই ধান আমি রোদের দিয়ে শুকাচ্ছি।

শনির হাওরের কৃষক রবি মিয়া জাগো নিউজকে বলেন, বৈশাখের প্রথম দিনে ধান ঘরে তুলতে পেরে সত্যি খুব খুশি লাগছে। পরিবার নিয়ে পুরো বছরটা শান্তিতে কাটাতে পারবো।

চলতি মৌসুমে সুনামগঞ্জের ১৩৭ হাওরে দুই লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এখান থেকে ধান উৎপাদন হবে ১৩ লাখ ৫৩ হাজার মেট্রিক টন। যা থেকে ৯ লাখ দুই হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে। যার বাজার মূল্য ৩ হাজার ৮৮ কোটি টাকা।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। শ্রমিকের কোনো সংকট নেই। আশাকরি লক্ষ্যমাত্রা পূরণ হবে।

লিপসন আহমেদ/এএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)