এগ্রোটেকহাওরে কৃষিযন্ত্র বাড়াতে ৭০ শতাংশ ভর্তুকি নিয়ে সিলেটে কর্মশালা
সিলেটে কৃষি যান্ত্রিকীকরণ কর্মশালায় হাওর অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, সরকারি-বেসরকারি অংশীদারত্বে কৃষিযন্ত্রের ব্যবহার আর ৭০ শতাংশ ভর্তুকিতে যন্ত্র বিতরণ নিয়ে আলোচনা হয়েছে।
এগ্রোটেকসিলেটে কৃষি যান্ত্রিকীকরণ কর্মশালায় হাওর অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, সরকারি-বেসরকারি অংশীদারত্বে কৃষিযন্ত্রের ব্যবহার আর ৭০ শতাংশ ভর্তুকিতে যন্ত্র বিতরণ নিয়ে আলোচনা হয়েছে।
গ্যালারিশরৎ শেষ হওয়ার আগেই সিলেটের হাওরপাড়ে বিকেল নামলে হালকা কুয়াশা জমছে; প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদের ছবিতে হাওরের জল, হাঁসের ঝাঁক, মাছ ধরা আর ঘরে ফেরা মানুষ।
লাইভস্টকসুনামগঞ্জের দিরাইয়ে বেকার যুবক ও শ্রমজীবীদের গড়া খামারগুলোর ডিমের বাজারমূল্য বছরে প্রায় দেড় কোটি টাকা; তবে জলমহালের ইজারাদারদের বাধা আর ভ্যাকসিনের ঘাটতির অভিযোগ খামারিদের।
স্বাস্থ্যসোমবার জেলার ১৫ হাসপাতালে ডায়রিয়ার রোগী ভর্তি ছিল ১৮০ জন, এক দিনেই ১০৭ জন; ডেঙ্গু ও হামের রোগী মিলিয়ে সংক্রামক রোগে ভর্তি ৩৮০ জন।
কিশোরগঞ্জের ভৈরবে হাওরের ফসলি জমি থেকে ভেকু দিয়ে কাটা ২০ হাজার ঘনফুট মাটিভর্তি একটি জাহাজ জব্দ করে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশছোট দেশ হলেও বাংলাদেশের মাটি, পানি আর আবহাওয়া জায়গাভেদে একেবারে আলাদা। বিএআরসি দেশকে ৩০টি কৃষি-পরিবেশ অঞ্চলে ভাগ করেছে। জানুন কোন অঞ্চল কেমন, আর গ্রামের তথ্য, স্যাটেলাইট ছবি ও মেশিন লার্নিং মিলিয়ে কীভাবে কৃষককে আরও নির্ভুল পরামর্শ দেওয়া যায়।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা হাওরে ধানক্ষেতের মাঝে পুকুর কেটে মাছ আর পাড়ে ফল-সবজি চাষ করছেন চাষিরা; ইউনিয়নের ৫৫টি খামারে বছরে প্রায় আড়াই হাজার টন মাছ হয়, যার বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা।
পরমাণু প্রযুক্তি ও মিউটেশন পদ্ধতিতে উদ্ভাবিত ধান, সরিষা ও চিনাবাদামের অঞ্চল উপযোগী জাত সুনামগঞ্জের হাওরের কৃষকের কাছে পৌঁছাতে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্র।
এশিয়ার বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরে এবার উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ ধরা পড়ছে, স্থানীয় বাজারে মিলছে তুলনামূলক কম দামে।
ফসলগত বৈশাখে পাহাড়ি ঢলে বোরো ধান তলিয়ে যাওয়ার পর স্বাভাবিকের অর্ধেকেরও কম ফসল ঘরে তুলেছিলেন হাওরপাড়ের কৃষকরা; এখন বাজারে গিয়ে নতুন বিপাকে তাঁরা।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন জিআই স্বীকৃতি পাওয়া রাতাবোরো চাল ও পনিরের বিকাশ, হাওরে ব্যক্তি উদ্যোগের হাঁসের খামার সম্প্রসারণে ভ্যাকসিনসহ ঘাটতি পূরণ এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা ডাটাবেজ তৈরির নির্দেশ দিয়েছেন।
১৯৮৫ সালে জাইকার স্বেচ্ছাসেবক হিসেবে এসে কুমিল্লা বার্ডে মাছ চাষ সম্প্রসারণ দিয়ে শুরু; শাপলা নীড়ের মহাসচিব হয়ে অবসর নেওয়ার পর নিজের সংস্থা শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন নিয়ে হাওর ও দক্ষিণ-পশ্চিমের নয় জেলায় জলবায়ু-সহনশীল কৃষির ১৪টি উদ্যোগ চালাচ্ছেন তিনি।
কিশোরগঞ্জের ইটনা মৎস্য অফিসের হিসাবে প্রাকৃতিক জলাশয়ের উৎপাদন ২০২২-২৩-এর ৯,০১৪ টন থেকে বেড়ে ২০২৫-২৬-এ ১৪,৫৩৬ টন হলেও জেলেরা বলছেন গলদা, কাজলি, রুই, বাতাসি, বাছা, রিটা ও আইড় আগের ২৫ শতাংশও মিলছে না; নিষিদ্ধ জাল, ডুবুবাঁধ, নাব্যতা হ্রাস ও কীটনাশককে দুষছেন তাঁরা।