চাঁপাইনবাবগঞ্জে গাছে পাকলেই বাজারজাত করা যাবে আম
আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত দুবছরের মতো এবারও থাকছে না আম পাড়ার সময়সূচি। গাছে পাকলেই আম বাজারজাত করতে পারবেন চাষিরা।
আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত দুবছরের মতো এবারও থাকছে না আম পাড়ার সময়সূচি। গাছে পাকলেই আম বাজারজাত করতে পারবেন চাষিরা।
রাজশাহীতে বৃহস্পতিবার (৪ মে) থেকে আম পাড়া শুরু হচ্ছে। এদিনই রাজশাহীর বাজারগুলোতে আমের দেখা মিলবে। শুরুতে গুটি পাওয়া যাবে।
প্রতি বছর একটি ফসলের দিকে না ঝুঁকে চাষিদের মাঝে সমন্বিত চাষাবাদের আগ্রহ বাড়ছে। সমন্বিত চাষাবাদের ফলে চাষিরা সারাবছরই আয় করতে পারছেন। বিভিন্ন ফল ও ফসলের আলাদা দাম পেয়ে লাভবান হচ্ছেন। নওগাঁয় এখন সারাবছরই বিভিন্ন ফল-ফসলের দেখা মিলছে।
শ্রমিক না পেয়ে পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার কৃষক আব্দুল বারেক। ছাত্রলীগের নেতাকর্মীরা তার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছেন তিনি। এতে ওই কৃষক খুব খুশি।
ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ইদ্রিস আলী (৫০) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী কান্দাপাড়া এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-মুন্সিগঞ্জ লিংক রোডের যাত্রাপথে নারায়ণগঞ্জের বক্তাবলী গড়কূল এলাকায় গেলেই দেখা মিলবে রাস্তার ধারে শতাধিক কৃষক বসে আছেন। তাদের সামনে বিভিন্ন আকারের বাঙ্গি। এই সুযোগে কেউ কেউ আবার বিভিন্ন রকমের শাক-সবজি নিয়েও বসেছেন। তবে বাঙ্গির পরিমাণই বেশি। আর এসব বাঙ্গি ও সবজি মাত্রই ক্ষেত থেকে তোলা হয়েছে।
লবণ দ্রবণ বা স্টাপিং পদ্ধতিতে খুব সহজেই কাঁচা আমকে ৮ থেকে ১০ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। যা থেকে পরবর্তীতে কাঁচা আমের বহুমুখী ব্যবহার হিসেবে রকমারী খাবার তৈরি করা যায়।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ধনপুর এলাকার কৃষক মো. আলম। তিনি ব্রি ধান-৯২ চাষ করে প্রতি শতাংশে পেয়েছেন এক মণ করে ধান। যা গত ৬০ বছরে নানা জাতের ধান চাষ করেও ফলাতে পারেননি। বঙ্গবন্ধু ধান-১০০, ব্রি ধান-৮৯ এবং ব্রি ধান-৯২ জাতের চাল চিকন। এ জাতের ধান চাষে পানি কম লাগে, কীটনাশক লাগে না বল
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে আব্দুল হামিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
যশোরের শার্শায় কয়েকদিনের মাঝারি বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিভিন্ন এলাকার শত শত বিঘার বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। ক্ষেতে কেটে রাখা পাকা ধান পানিতে ভাসছে। সঙ্গে ভাসছে কৃষকের স্বপ্নও। এবার ফলন ভালো হলেও আবহাওয়া পরিস্থিতি ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান ঘরে তুলতে না পেরে বিপাকে পড়েছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জে পুকুরপাড়ের কুঁড়েঘরে বাসা বেঁধে ৩২টি বাচ্চা দিয়েছে বিষধর রাসেল ভাইপার। বাচ্চাগুলো কিছুটা বড় হওয়ায় সেখান থেকে বেরিয়ে আসে। সোমবার (১ মে) সকালে পুকুরের মালিক সাপগুলো দেখতে পান। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাসেল ভাইপার সাপ ও এর বাচ্চাগুলো মেরে মাটিতে পুঁতে ফেলেন।
বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। তাই এখনই সেরা সময় আমের মোরব্বা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করার।
অতিরিক্ত বৃক্ষনিধনের ফলে তীব্র উষ্ণায়নে ভুগছে গোটা পৃথিবী। এ থেকে বাঁচতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এ কারণে প্রকৃতি রক্ষা ও বন্ধুত্বের বার্তা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে স্কেটিং যাত্রা শুরু করেছেন এক যুবক ও এক বালক।