সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দুশ্চিন্তায় ছিলাম, ছাত্রলীগ ধান কেটে দেওয়ায় আমি খুশি

শ্রমিক না পেয়ে পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার কৃষক আব্দুল বারেক। ছাত্রলীগের নেতাকর্মীরা তার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছেন তিনি। এতে ওই কৃষক খুব খুশি।

শ্রমিক না পেয়ে পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার কৃষক আব্দুল বারেক। ছাত্রলীগের নেতাকর্মীরা তার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছেন তিনি। এতে ওই কৃষক খুব খুশি।

কৃষক আব্দুল বারেক বলেন, 'শ্রমিক না পাওয়ায় ধান কাটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। এখন ছাত্রলীগ নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে। এতে আমি অনেক খুশি।'

মঙ্গলবার (২ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার আলালপুর গ্রামের কৃষক আব্দুল বারেকের ধান কেটে দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তানভীর জোবায়ের ইসলামসহ সংগঠনের ৩০ জন নেতাকর্মী। তারা ওই কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে, বেঁধে বাড়ি পৌঁছে দেন।

ধান কাটায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতা তারিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের অসহায় কৃষকদের পাশে থাকতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। আমরা সংগঠনের কর্মী হিসেবে কৃষক আব্দুল বারেকের দুশ্চিন্তার বিষয়টি জানতে পেরে তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। ধান কাটায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরাও সবাই আনন্দিত।

মঞ্জুরুল ইসলাম/এএএইচ

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)