অনলাইনে চলছে পশু কেনাকাটা, আয়োজন নেই ই-ক্যাবের
প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা ঘিরে অনলাইনে কোরবানির পশুর হাট বসেছে। অন্যান্য বছর জমজমাট কেনাবেচা থাকলেও এ বছর ঘটছে বিপরীত চিত্র। গত কয়েক বছর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও সিটি করপোরেশন অনলাইনে পশুর হাটের আয়োজন করলেও এবার তা নেই। তবে ব্যক্তিগত উদ্যোগে ও কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে গ


