সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মাংস সুস্বাদু, তাই বাড়ি থেকেই বিক্রি হয়ে যাচ্ছে বরিন্দা গরু

ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাহিদা বেড়েছে বরিন্দা গরুর। হাট বাজারে নয় বরং এসব গরু বসতবাড়ি থেকেই কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। বরেন্দ্র এলাকার গরুগুলো আকারে ছোট হয়। আর এজন্য এসব গরুকে বরিন্দা গরু বলা হয়।

ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাহিদা বেড়েছে বরিন্দা গরুর। হাট বাজারে নয় বরং এসব গরু বসতবাড়ি থেকেই কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। বরেন্দ্র এলাকার গরুগুলো আকারে ছোট হয়। আর এজন্য এসব গরুকে বরিন্দা গরু বলা হয়।

খামারিরা বলছেন, এসব গরুর মাংসে পুষ্টিগুণ বেশি ও সুস্বাদু হওয়ায় চাহিদা দিন দিন বাড়ছে। এছাড়া অল্প দামে পাওয়া যায় এসব গরু।

সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে গিয়ে দেখা যায়, মাঠে গরু চরাচ্ছেন জেবুন নেশা। জাগো নিউজকে তিনি বলেন, এবার ঈদ উপলক্ষে ৩টি গরু বিক্রি করেছেন তিনি। এসব গরুকে স্থানীয়ভাবে বরিন্দা গরু বলা হয়।

তিনি বলেন, আমরা হাটে গরু বিক্রি করতে যাই না। ক্রেতারা বাড়িতে এসে গরু কিনে নিয়ে যায়। কারণ এসব গরুর চাহিদা বেশি।

নাচোল উপজেলার গুঠইল গ্রামের বাসিন্দা সফিক বিশ্বাস জানান, জন্ম থেকে বাড়িতেই গরু পালন করি। কিন্তু এসব গরুকে দানাদার গো-খাদ্য খেতে দিই না। কারণ প্রতি বছর ১৫ বিঘা জমিতে ধানের আবাদ করি। এখান থেকে যে খড় হয় তা গো-খাদ্য হিসেবে ব্যবহার করি।

নেজামপুর এলাকার বাসিন্দা বুলিয়ারা বেগম। তিনি এবার ২টি গরু বিক্রি করেছেন। তিনি বলেন, বরিন্দা গরুর দাম ভালো পাওয়া যায়। কারণ এসব গরুকে দানাদার কোনো খাদ্য খাওয়ানো হয় না। এতে মাংসের স্বাদ বেশি থাকে। তাই এসব গরু তাদের বাড়ি থেকেই কিনে নিয়ে যান ক্রেতারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে গরুগুলো পাওয়া যায় তার সিংহভাগই নর্থ বেঙ্গল গ্রে জাতের। তবে এই জাতের মধ্যে কিছু মিশ্র জাত বের হয়। বরেন্দ্র এলাকার গরুগুলো আকারে ছোট হয়। আর এজন্য এসব গরুকে বরিন্দা গরু বলা হয়। তবে এটা সত্যি যে এসব দেশীয় গরুর মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে। আমাদের দেশে আরও অনেক জাতের গরু রয়েছে যেমন পাবনা ব্রিট, রে চিটাগাং। তবে এই জেলায় নর্থ বেঙ্গল গ্রে জাতের গরুই বেশি।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)