ক্রেতার অভাবে জমেনি ঝালকাঠির পশুহাট
ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠির ৪ উপজেলার ২৮টি স্থানে বসেছে স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুহাট। স্থানীয় খামারি ও দূর-দূরান্ত থেকে নিয়ে আসা ফড়িয়াদের গরুতে সরগরম হয়ে উঠছে হাটগুলো। কিন্তু ঈদের মাত্র তিনদিন বাকি থাকলেও গরু বিক্রি হচ্ছে কম। ক্রেতা না পাওয়ায় দুশ্চিন্তায় হাট বিক্রেতা ও ইজারাদাররা।
