সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

হাটে ৩২ মণের ‘রাজা’ ২৫ মণের ‘বাদশা’ দেখতে ক্রেতাদের ভিড়

কোরবানির ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জমে উঠেছে পশুহাট। শহরের প্রতি হাটেই উঠেছে নানা রং ও জাতের গরু। দেশের বিভিন্ন এলাকা থেকে হাটগুলোতে গরু এনে ভিড়াচ্ছেন খামারিরা। একই সঙ্গে ভিড় বেড়েছে ক্রেতাদেরও।

কোরবানির ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জমে উঠেছে পশুহাট। শহরের প্রতি হাটেই উঠেছে নানা রং ও জাতের গরু। দেশের বিভিন্ন এলাকা থেকে হাটগুলোতে গরু এনে ভিড়াচ্ছেন খামারিরা। একই সঙ্গে ভিড় বেড়েছে ক্রেতাদেরও।

এবার নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি হাট মাতাচ্ছে 'রাজা' ও 'বাদশা' নামে দুই গরু। তাদের মধ্যে ৩৬ মণ ওজনের রাজার দাম হাঁকানো হয়েছে ২০ লাখ টাকা এবং ২৫ মণ ওজনের বাদশার দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা। খামারি মো. মোজাফফর হোসেন আশা করছেন এ দামেই বিক্রি করতে পারবেন গরু দুটি। যদিও এখন পর্যন্ত তিনি কোনো ক্রেতা পাননি।

হাটে রাজা ও বাদশার আগমনকে কেন্দ্র করে চারপাশ ঘিরে ধরে রেখেছে সাধারণ মানুষজন। যেন সবার কাছেই আকর্ষণীয় বিষয়বস্তু হিসেবে পরিণত হয়েছে গরু দুটি। তাদের আনা হয়েছে পাবনার সাঁথিয়া এলাকা থেকে।

খামারি মোজাফফর জাগো নিউজকে বলেন, 'ছোট থেকেই তাদের লালন পালন করেছি। শখ করে তাদের নাম রেখেছি রাজা ও বাদশা। গরুই দুটি চার বছর ধরে লালন-পালন করেছি। ফ্রিজিয়ান জাতের ৩৬ মণের রাজার দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা এবং শাহিয়াল জাতের ২৫ মণের বাদশার দাম ধরা হয়েছে ১৫ লাখ টাকা।'

তিনি আরও বলেন, 'আজই আমি তাদের হাটে তুলেছি। আমার জানামতে এ হাটের মধ্যে রাজা ও বাদশাহ সবচেয়ে বড় গরু। তাদের আনার পর থেকে লোকজন চারপাশ ঘিরে রেখেছে। লোকজন এসে দাম জিজ্ঞাসা করছে। আশা করছি হয়তো ভাল দাম পাবো। তবে এখনো কোনো ক্রেতা পাইনি।'

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি হাটে আমাদের ভেটেরিনারি টিম রয়েছে। একই সঙ্গে কোরবানির জন্য এবার পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু রয়েছে। পাশাপাশি অ্যাগ্রো ফারমগুলোর পশু বিক্রির ক্ষেত্রে তাদের যা সহায়তা দরকার আমরা করছি।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)