পিছিয়ে পড়া শিশুদের নিয়ে পরিবেশ অলিম্পিয়াড
পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে 'পরিবেশ অলিম্পিয়াড'। ২৭ জুন রাজধানীর মানিকনগরের মজার ইশকুল ক্যাম্পাসে এ আয়োজন করে ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল 'গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার'।
