সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শিশু ভিটামিন সি’র অভাবে ভুগছে কি না বুঝে নিন ৪ লক্ষণে

শরীরের জন্য অত্যন্ত জরুরি হলো ভিটামিন সি। এই ভিটামিন শরীরের একাধিক কাজ করে। আর এই ভিটামিনের ঘাটতিতে শারীরিক বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। তাই বড়দের উচিত নিজেদের পাশাপাশি শিশুদের শরীরেরও খেয়াল রাখা। না হলে শিশুর শরীরে একাধিক জটিলতা দেখা দিতে পারে।

শরীরের জন্য অত্যন্ত জরুরি হলো ভিটামিন সি। এই ভিটামিন শরীরের একাধিক কাজ করে। আর এই ভিটামিনের ঘাটতিতে শারীরিক বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। তাই বড়দের উচিত নিজেদের পাশাপাশি শিশুদের শরীরেরও খেয়াল রাখা। না হলে শিশুর শরীরে একাধিক জটিলতা দেখা দিতে পারে।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি। তাই স্বাভাবিকভাবেই এর ঘাটতি হলে দুর্বল হয়ে পড়ে ইমিউনিটি সিস্টেম। ফলে পিছু নেয় জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা। তাই আপনার সন্তান বারবার এসব সমস্যায় আক্রান্ত হলে তাকে ভিটামিন সি'যুক্ত খাবার অবশ্যই খাওয়াতে হবে।

ভিটামিন সি ত্বককে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। তবে শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে ত্বকের সমস্যা বাড়ে। সেক্ষেত্রে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই হঠাৎ করেই যদি আপনার সন্তানের ত্বক শুষ্ক হয়, তাহলে ময়েশ্চারাইজার মাখানোর পাশাপাশি তাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খাওয়াতে হবে।

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীরা বুঝেশুনে খান ৫ ফল https://www.jagonews24.com/lifestyle/article/955988 মুখে-জিহ্বায় ঘা হয় যে ভিটামিনের অভাবে https://www.jagonews24.com/lifestyle/article/956413

ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে। আর কোলাজেন নামক প্রোটিন ক্ষত সারাতে সাহায্য করে। তাই শিশুর ত্বকের কোথাও ক্ষত হলে তা যদি ঝটপট সারতে না চায়, তাহলে সেদিকে নজর দিন।

এক্ষেত্রে সবার প্রথমে তাকে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ান। একই সঙ্গে তার ডায়েটে কিছু প্রোটিন সমৃদ্ধ খাবারও রাখুন। তাহলেই দ্রুত সেরে উঠবে সন্তান।

শুধু ভিটামিন ডি ও ক্যালশিয়ামের অভাব হলেই হাড় ক্ষয়ে যায় না, ভিটামিন সি'যুক্ত খাবার কম খেলেও হাড় দুর্বল হয়ে পড়ে। এমনকি জয়েন্টেও হতে পারে তীব্র ব্যথা। তাই সন্তানের জয়েন্টে ব্যথা হলে তার ডায়েটে ভিটামিন সি'যুক্ত খাবার রাখতে হবে।

১. লেবু২. আপেল৩. পেয়ারা৪. আম৫. আমলকী৬. ব্রকোলি৭. পালং শাক ইত্যাদি।

এসব খাবার খাওয়ানোর পরও যদি উপরের লক্ষণে পরিবর্তন না আসে, তাহলে দ্রুত শিশুকে চিকিৎসকের কাছে নিতে হবে ও তার পরামর্শে ভিটামিন সি সাপ্লিমেন্ট খাওয়াতে হবে।

সূত্র: হেলথলাইন

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)