শ্রীমঙ্গলে দুই দিনে ২ অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে।
পরিবেশ২০২৬ সালের ৮ জুন রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন; সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
লাইভস্টক২০২৬ সালের ২৮ মে ঈদুল আজহার দিন মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট সেতুর ওপর বাসাবাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংস কেজিপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। এতে যাঁরা কোরবানি দিতে পারেননি, তাঁরা কম দামে মাংস কিনতে পারেন।
লাইভস্টক২০২৬ সালের ঈদুল আজহার পাঁচ দিন আগে মৌলভীবাজারের পশুর হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা ছিল সবচেয়ে বেশি। ক্রেতারা বলছিলেন, এসব গরুর জন্য বিক্রেতারা বেশি দাম চাইছেন; জেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাবে চাহিদার চেয়ে বেশি, ৭৪ হাজার ৫৮৪টি পশু প্রস্তুত ছিল।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আড়তে কলার ছড়ার ভেতর থেকে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাসার রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।
'১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক মজুরি দিয়ে দেড় বিঘা জমির ধান কেটেছি। যাতে অন্তত মাস দেড়মাস পরিবারের খাদ্যের সংকট না হয়। বাকি সব ধানের আশা ছেড়ে দিয়েছি। এতো টাকা খরচ করে এই বছর শূন্য হাতে ফিরলাম হাওর থেকে।'
সবুজের রাজ্য খ্যাত মৌলভীবাজারে কৃষিতে ঘটেছে নীরব বিপ্লব। গত পাঁচ বছরে এ জেলায় প্রায় ৫ হাজার হেক্টর পতিত জমি চাষাবাদের আওতায় এসেছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং কৃষকদের সদিচ্ছায় সমতল থেকে পাহাড়ি উঁচু এলাকা— জেলার সবখানেই এখন শোভা পাচ্ছে মৌসুমি ফল ও সবজি বাগান।
মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টির ফলে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে হাওরের পানি। এতে নতুন করে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো ধান। তবে তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে গিয়ে কৃষকরা তীব্র শ্রমিক ও নৌকা সংকটে পড়েছেন, যার ফলে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কুলাউড়া, কমলগঞ্জ ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
ফসল২০২৬ সালের ২৮-২৯ এপ্রিল টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও সদরের বিস্তীর্ণ খেতের পাকা বোরো ধান পানিতে তলিয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে তখন হাওরে ৮৩ শতাংশ এবং হাওরের বাইরে মাত্র ১৭ শতাংশ ধান কাটা হয়েছিল।
মৌলভীবাজারে গত দুদিনের অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বোরো ধানের ফসল। হাওরের পাশাপাশি অন্য এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসল ঘরে তুলতে না পাড়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।