ভরা মৌসুমেও চড়া দাম আমের
রাজধানী ঢাকায় ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে আম। আম্রপালি, ফজলি, সুরমা, ব্যানানা ও বারি জাতের বিভিন্ন আম মানভেদে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকায়। এমনকি ভ্যানেও ৮০ টাকার নিচে মিলছে না ভালো কোনো আম।
রাজধানী ঢাকায় ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে আম। আম্রপালি, ফজলি, সুরমা, ব্যানানা ও বারি জাতের বিভিন্ন আম মানভেদে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকায়। এমনকি ভ্যানেও ৮০ টাকার নিচে মিলছে না ভালো কোনো আম।
গ্রীষ্মের শেষভাগে বাজারে এখনও মিলছে রসালো পাকা আম। এই সুস্বাদু ফল শুধু কেটে খাওয়ার জন্যই নয়, বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরিতেও ব্যবহার করা যায়।
ফল২০২৬ সালের জুলাইয়ে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষকেরা জানান, আগস্টে ফলন দেওয়া নতুন নাবি জাত বারি আম-১৯ অনুমোদনের জন্য প্রস্তাব করা হয়েছে; চাষিরা ভালো দামের সুযোগ দেখলেও দীর্ঘ মাঠ পরীক্ষা চেয়েছেন।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। শুভেচ্ছা উপহার হিসেবে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুরে একজনকে দাওয়াত দিলেও সেই দাওয়াতে হাজির প্রায় ১০০ জন অতিথি ৷ তবে এতে বিরক্তি নয়, বরং আনন্দে আত্মহারা হয়ে ওঠেন গৃহকর্তা। মুহূর্তেই তিনি বাড়িয়ে দেন আয়োজন, আর সৃষ্টি হয় বন্ধুত্ব ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্যের।
ফলজাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ ২০২৬ সালের ৩০ জুন এক কলামে লেখেন, ফল উৎপাদনে বাংলাদেশ এগিয়ে গেলেও প্রক্রিয়াজাতকরণের অভাবে বিপুল ফল নষ্ট হচ্ছে; তাঁর মতে এখন দরকার মূল্য সংযোজন, সংরক্ষণ ও রপ্তানির প্রস্তুতি।
ফল২০২৬ সালের ২৭ জুন জাগো নিউজের গোলটেবিলে ফল বিশেষজ্ঞ ড. মো. মেহেদী মাসুদ বলেন, আম রপ্তানিতে ভ্যাপার হিট ট্রিটমেন্ট বাধ্যতামূলক হলেও দেশে এর ব্যবহার সীমিত, ফলে রপ্তানিকারকদের বাড়তি সময় ও খরচ লাগছে।
ফল২০২৬ সালের ২৭ জুন ঢাকায় জাগো নিউজের এক গোলটেবিল বৈঠকে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশে উৎপাদিত ফলের সামান্য অংশই রপ্তানি হয়; নতুন বাজার খুলতে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় হতে হবে।
গ্রীষ্মের প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা আমের জুস শরীর ও মনে প্রশান্তি আনে। বাজারে এখন হরেক রকমের আম পাওয়া যাচ্ছে। তবে সব আম জুস তৈরির জন্য সমান উপযোগী নয়। ভালো জুস পেতে হলে আমের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এর জন্য আম হতে হবে আঁশহীন, মিষ্টি এবং উচ্চ উৎপাদনশীল ঘন পাল্পযুক্ত। বিশ্বজুড়ে বাণিজ্যিক
দেশে ফরমালিনের নামে যারা কৃষকের ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ফল বিশেষজ্ঞ ও 'বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন' প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ।
সংরক্ষণাগার, আধুনিক প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, উন্নত প্যাকেজিং ও সহজ সার্টিফিকেশন ব্যবস্থা না থাকায় দেশের বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে বলে জানান নওগাঁর কৃষি উদ্যোক্তা সোহেল রানা।
কৃষকদের উৎপাদিত ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সফল ড্রাই ফ্রুটস উদ্যোক্তা ইসমাইল খান শামীম। তিনি বলেন, এ খাতে থাইল্যান্ডের মতো শক্তিশালী বাজার গড়ে তুলতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত সম্পৃক্ত করতে হবে।