ভ্যানে জমজমাট আম বিক্রি
রাজধানীতে ছোট-বড় বাজারের পাশাপাশি সড়ক, অলিগলি, ফুটপাতে ভ্যানে করে আম বিক্রি জমে উঠেছে। বিভিন্ন জেলা শহর থেকে আসা নানান জাতের আম হাতের নাগালে পাচ্ছেন ক্রেতারা। মান ও আকারভেদে এসব আম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকায়।
রাজধানীতে ছোট-বড় বাজারের পাশাপাশি সড়ক, অলিগলি, ফুটপাতে ভ্যানে করে আম বিক্রি জমে উঠেছে। বিভিন্ন জেলা শহর থেকে আসা নানান জাতের আম হাতের নাগালে পাচ্ছেন ক্রেতারা। মান ও আকারভেদে এসব আম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকায়।
পুকুর পাড়ে কিংবা ঘরের পেছনে দু-চারটা আমগাছ। টিনের চালে টুপটাপ দু-একটা আম পড়ার শব্দ। শিশুদের ঝড়ের বেগে দৌড় প্রতিযোগিতা শুরু-আম কুড়ানোর লক্ষ্যে। সবার স্মৃতিতেই থাকার কথা এমন শৈশবের কথা। বোধকরি, কবি জসীম উদদীন 'ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ' লিখেছিলেন সেই স্মৃতিতেই। সুখের এই স্মৃতির মধ্যেও ইঙ্গিত
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু। সারা পৃথিবীতে আমের যথেষ্ট চাহিদা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই চাহিদা কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানির প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে ৫০ মেট্রিক টন
নাটোরে কেমিক্যাল ব্যবহার করে আম পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জুনের শুরুতেই চীনে আম রপ্তানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে শিগগির দু'দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই হতে যাচ্ছে। রোববার (১৮ মে) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় আম রপ্তানির বিষয়ে কথা বলেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারা ওই সময় আম রপ্তানির আগ্রহ ও চুক্তির প্রস
লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ফলরপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ২০২৫ সালের ২০ মে চাঁপাইনবাবগঞ্জে জানান, আম রপ্তানি বাড়াতে জেলায় ১০টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হবে। ম্যাংগো বোর্ড, আম নীতিমালা ও কম দামে সোলার প্যানেল দেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি।
বছরজুড়ে আশার আলো দেখিয়ে এবার চাষিদের চোখে জল এনেছে সাতক্ষীরার আম। ফলন ভালো হলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের সুস্বাদু আম নিয়ে দেশের বিভিন্ন জেলায় খ্যাতি পাওয়া সাতক্ষীরার চাষিরা এবার লোকসানের মুখে পড়েছেন।
আধা ঘণ্টার ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে জেলার গোমস্তাপুর উপজেলায় ঝরে পড়েছে পরিপক্ব আম। কয়েকদিন পরেই এসব আম বাজারে উঠত। এসব আম বিক্রি হচ্ছে মাত্র সাড়ে ৩ টাকা কেজি দরে। এতে দুশ্চিতায় দিন কাটছে আম চাষিদের।
ফলম্যাঙ্গো ক্যালেন্ডারে ২২ মে নির্ধারিত থাকলেও ২০২৫ সালের ১৭ মে রাজশাহী নগরের বাজারগুলোতে গোপালভোগ আম বিক্রি হচ্ছিল ৭০-৮০ টাকা দরে; ক্রেতারা বলেন, বেশির ভাগ আম কাঁচা। কৃষি বিভাগের ধারণা ছিল, এসব আম রাজশাহীর বাইরের।
বেলতলা দেশের অন্যতম বড় আমের বাজার। এ বাজারে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মণ আম বিক্রি হয়। টাকার অংকে সেটা ৫ থেকে ৬ কোটি টাকা ছাড়িয়ে যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারে চলে আম বেচাকেনা।
জ্যৈষ্ঠের শুরুতে রাজধানীর ছোট-বড় বাজার ছেয়ে গেছে রসালো ফলে। আম, কাঁঠাল, লিচু, তালশাঁস, আনারস, জামরুলসহ নানান ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অন্যদিকে, মৌসুম শেষ হলেও বেল, বাঙ্গি ও তরমুজও পাওয়া যাচ্ছে।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরার আম এবার ঢাকাবাসীর কাছে পৌঁছাবে সরাসরি চাষিদের কাছ থেকে। ডাক বিভাগের নেটওয়ার্ক এবং পরিবহন ও সেবা কাঠামো ব্যবহার করে কওমি তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০০০ কেজি আম ঢাকার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।