সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আশ্রমের আম পাড়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির (৩৫) ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের (৩৫) বিরোধ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে মিল্টনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রেজাউল করিম রেজা/এএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)