ঈদের ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আসন্ন ঈদুল আজহায় চাঁদাবাজিমুক্ত মহাসড়কে নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রামের মহাসড়কগুলোতে কুইক রেসপন্স টিম গঠন করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২টি থানা ও ফাঁড়ির ৬৬টি প্যাট্রল টিমের পাশাপাশি ইমার্জেন্সি সামাল দিতে ৩০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মো. জসিম মোল্লা। তার স্ত্রী হালিমা খাতুন একজন গৃহিনী। ছয় বছরের সংসার জীবনে এখনো তাদের কোলজুড়ে আসেনি কোনো সন্তান। আর তাইতো নিজের অবসর থাকা সময় দিয়েছেন 'রাজাবাবু'কে। প্রায় চার বছর ধরে নিজের সন্তানের মতোই পরিচর্যা করেছেন তার।
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য নাটোরের সিংড়া উপজেলায় ৯২ হাজার পশু প্রস্তুত করেছেন খামারিরা। উপজেলার চাহিদা মিটিয়ে পাঠানো যাবে রাজধানীসহ দেশের বিভিন্ন হাটে। উপজেলার পৌরসভা ও ১২ ইউনিয়নের প্রায় ৫০০০ হাজার খামারিরা এসব পশু পালন করছেন। এতে প্রায় ২০০ কোটি টাকার কেনা-বেচার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন
আসন্ন ঈদের জন্য এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। ক্রেতারা ভিড় করছেন পশুর হাটে। আর সেই হাট কাঁপাতেই প্রস্তুত ফেনীর লাল বাহাদুর ও সুলতান। ফেনীর জাহান এগ্রোর খামারে লালিত পালিত সুলতানের ওজন ৯০০ কেজি ও লাল বাহাদুরের ওজন ৭০০ কেজি। তাদেরসহ আরও ছোট-বড় অন্যসব পশু দেখতে খামারে ভিড় করছেন ক্রেতারা।
কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনায় এসেছে হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের রাজাবাবু। আনুমানিক ৪০ মণ ওজনের গরুটির চলন এবং খাবারের ধরনের জন্যই তার এমন নাম রাখা। ৬ ফুট ২ ইঞ্চির উচ্চতার গরুটি দেখতেও বেশ মোটাতাজা।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১৭টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে এবার। এরই মধ্যে ১৫টি হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব পশুর হাট ইজারায় সরকার নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি দর পেয়েছে সংস্থা দুটি।
ঈদুল আজহাকে ঘিরে কোরবানির বাজার ধরতে প্রস্তুত যশোরের খামারিরা। কোরবানি উপলক্ষে জেলার প্রায় ১০ হাজার খামারি ৮০ হাজারেরও বেশি গরু-ছাগল বিক্রির জন্য প্রস্তুত করেছেন। এর মধ্যে ৩১ হাজার গরু ও অর্ধলাখ ছাগল রয়েছে।
হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের কালো মানিকের ওজন ২৫ মণ। দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। ক্রেতাদের দরকষাকষিতে ষাঁড়টির দাম উঠেছে ৬ লাখ টাকা পর্যন্ত। কিন্তু খামারির প্রত্যাশা কালোমানিক আরও বেশি দামে বিক্রি হবে।
নওগাঁয় কোরবানি উপলক্ষে ৭ লাখ গবাদিপশু প্রস্তুত করেছেন খামারিরা। শেষ সময়ে পরিচর্যায় ব্যস্ত তারা। এ বছর গো-খাদ্যের দাম বেশি হওয়ায় বাড়তি টাকা গুণতে হয়েছে খামারিদের। তাই পশুও বাড়তি দামে বিক্রি হবে বলে আশাবাদী তারা।
জননিরাপত্তা বিভাগের কর্মকর্তার সই নকল করে জাল পত্র ইস্যু করে অবৈধ বিট বা খাটাল স্থাপন করে গরু আমদানি করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে।
ঈদ উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজবাড়ীর ৪০ মণের ফ্রিজিয়ান জাতের একটি কালো ষাঁড়। চার বছর বয়সী এ ষাঁড়টি লম্বায় ১০ ও উচ্চতায় প্রায় ৬ ফুট। সিংহের আকৃতির মতো সামনের অংশ চওড়া ও পেছনের অংশ একটু চাপা হওয়ায় তার মালিক ভালোবেসে নাম দিয়েছেন 'রাজবাড়ীর সিংহরাজ'।
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এরই মধ্যে শুরু হয়েছে পশু বেচার হাট। আর এ সময় দেশের বিভিন্ন প্রান্তে দেখা মেলে বড় আকার ও বাহারি নামের গরুর। ঈদ এলেই ভালো দামের আশায় সযত্নে লালন-পালন করা এসব গরু জনসম্মুখে নিয়ে আসেন খামারিরা। এসব বিশালাকৃতির গরু ও দাম নিয়ে বেশ আগ্রহ থাকে সাধারণ মানুষের। এবার মানুষের আগ্রহের ম