সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

২৫ মণের কালোমানিকের দাম ১০ লাখ

হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের কালো মানিকের ওজন ২৫ মণ। দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। ক্রেতাদের দরকষাকষিতে ষাঁড়টির দাম উঠেছে ৬ লাখ টাকা পর্যন্ত। কিন্তু খামারির প্রত্যাশা কালোমানিক আরও বেশি দামে বিক্রি হবে।

হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের কালো মানিকের ওজন ২৫ মণ। দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। ক্রেতাদের দরকষাকষিতে ষাঁড়টির দাম উঠেছে ৬ লাখ টাকা পর্যন্ত। কিন্তু খামারির প্রত্যাশা কালোমানিক আরও বেশি দামে বিক্রি হবে।

কালো রঙের এ ষাড়টির মালিক পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা গ্রামের গোলাম কিবরিয়া সোহান। তার 'ওয়ান স্টপ ক্যাটল র‌্যান্স' ডেইরি ফার্মে কোরবানির জন্য ১৫০টি ষাঁড় গরু প্রস্তুত করা হচ্ছে। এসব গরুর মধ্যে সবচেয়ে বড় কালোমানিক।

গোলাম কিবরিয়া সোহান বলেন, কালোমানিককে দেড় থেকে দুই বছর ধরে লালন-পালন করছেন তিনি। তার খাবার মেন্যু রাজকীয়। তাকে নিয়মিত খড়, ভুষি, ভুট্টার আটা, চালের খুদ ও ছোলা বুটসহ চিটাগুড় খাওয়ানো হয়। এছাড়াও কলা, চিড়াসহ দামি খাবার দেওয়া হয়। তাকে দু'বেলা গোসল করানোসহ পরিচর্যার জন্য লোক নিয়োগ করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আশা করছি কালোমানিককে ১০ লাখ টাকায় বিক্রি করতে পারবো।

তিনি আরও বলেন, আমাদের নিজস্ব আরও চারটি ডেইরি ফার্ম রয়েছে। এসব ফার্মে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ছোট-বড় শত শত গরু রয়েছে। শুধু কোরবানির ঈদে বিক্রির জন্য আলাদাভাবে ১৫০টি গরু প্রস্তুত করা হয়েছে। এসব গরু এক লাখ ৫০ হাজার থেকে থেকে চার লাখ টাকায় বিক্রি হবে।

তিনি বলেন, এখানে সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইনেও গরু বিক্রি করা হয়। অনলাইনে প্রতিদিন ৫-১০টি গরু বিক্রি হচ্ছে। এবার করোনার প্রাদুর্ভাব কম থাকায় ক্রেতারা সরাসরি ফার্মে এসে দেখে শুনে গরু কিনবেন। এজন্য আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন বলেন, পশু খামার বা ডেইরি ফার্মগুলোর ব্যাপারে সবসময় খোঁজখবর রাখা হচ্ছে। প্রতিটি এলাকায় ডেইরি ফার্মগুলো দেখভালের জন্য টেকনিশয়ান রয়েছেন। এছাড়া খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ছাড়াও বিনামূল্যে ভ্যাকসিন, ওষুধ সরবরাহ করা হচ্ছে।

শেখ মহসীন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)