সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চাঁদাবাজি দূর করতে পুলিশের কুইক রেসপন্স টিম

আসন্ন ঈদুল আজহায় চাঁদাবাজিমুক্ত মহাসড়কে নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রামের মহাসড়কগুলোতে কুইক রেসপন্স টিম গঠন করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২টি থানা ও ফাঁড়ির ৬৬টি প্যাট্রল টিমের পাশাপাশি ইমার্জেন্সি সামাল দিতে ৩০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহায় চাঁদাবাজিমুক্ত মহাসড়কে নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রামের মহাসড়কগুলোতে কুইক রেসপন্স টিম গঠন করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২টি থানা ও ফাঁড়ির ৬৬টি প্যাট্রল টিমের পাশাপাশি ইমার্জেন্সি সামাল দিতে ৩০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

রোববার (১৮ জুন) সকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সমন্বয় ও মাসিক অপরাধ সভায় হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ রেসপন্স টিম গঠনের বিষয়টি জানান।

সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদসহ সার্কেল এএসপি, কুমিল্লা রিজিয়নের ২২ থানার ওসি ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, হাইওয়ে পুলিশের সদস্যদের পাশাপাশি বিশেষ ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়েরে ১০০ প্রশিক্ষিত সদস্য দায়িত্বে থাকবেন।

হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ নিজেই একটি স্পেশাল টিমসহ মহাসড়কের শৃঙ্খলা তদারকি করবেন বলে জানিয়েছেন। মহাসড়কে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটলে ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবারও স্বস্তির ও নিরাপদ হবে বলে জানান তিনি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সমন্বয় সভায় সব ধরনের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা দূর করতে ৫টি সরকারি ও ১২টি বেসরকারি রেকার প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনো দুর্ঘটনা সামাল দিতে পর্যাপ্তসংখ্যক অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

ঈদের আগ পর্যন্ত মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো যানবাহন না থামানোর নির্দেশনা দেওয়া হয় সমন্বয় সভায়। এছাড়া ঈদের আগে ও পরের সপ্তাহব্যাপী হাইওয়ে পুলিশের দুটি গোয়েন্দা টিম কাজ করবে। পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করতে একটি পূর্ণাঙ্গ কন্ট্রোলরুমের পাশাপাশি ৫টি সাব কন্ট্রোলরুম করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ কুমিল্লা রিজিয়নের ৮২১ কিমি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোথাও কোনো সংগঠন বা কোনো চক্রকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, নির্দিষ্ট গন্তব্য ব্যতীত ভিন্ন কোনো জায়গায় জোরপূর্বক গাড়ি থেকে কোরবানির পশু নামানো যাবে না। প্রয়োজনে হাইওয়ে প্যাট্রল সেই গাড়িকে তার নির্দিষ্ট হাটে পৌঁছাতে সহায়তা করবে। চাঁদাবাজির যেকোনো অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/ইএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)