উত্তরে ভারী বৃষ্টির আভাস, বন্যায় প্লাবিত হতে পারে নদীসংলগ্ন নিম্নাঞ্চল
২১ থেকে ৩০ জুন আগামী ১০ দিন দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে সামগ্রিকভাবে ভারী বৃষ্টিপাতসহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।
এই সূত্রের খবর আমরা সংক্ষেপ, পুনর্লিখন বা অনুবাদ করে তাদের নামেই প্রকাশ করি · ৬২৯২টি প্রতিবেদন
২১ থেকে ৩০ জুন আগামী ১০ দিন দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে সামগ্রিকভাবে ভারী বৃষ্টিপাতসহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।
আগামী তিন দিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে সেখানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
কুড়িগ্রামের দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার অন্য সব নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি স্থিতিশীল থাকলেও তালুকশিমুলবাড়ী পয়েন্টে কিছুটা কমেছে।
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। রোববার (২১ জুন) দুপুর ১২টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার রেকর্ড করা হয়েছে।
পড়াশোনা শেষ করে হন্যে হয়ে চাকরি খোঁজেন মাজহারুল ইসলাম নাঈম। চারপাশে দৌড়াতে গিয়ে একসময় বেশ ক্লান্ত হন। এরমধ্যে দেশে এলো করোনা ভাইরাস। এতে মনে হতাশা আরও চেপে বসে। কিন্তু বসে থাকতে নারাজ নাঈম। কিছু একটা করতে হবে। ফল বাগান করার ইচ্ছে জাগে। নিজেদের জমি নেই!
লন্ডনের জনপ্রিয় ফিলিপাইনি রেস্তোরাঁ 'কাসা অ্যান্ড কিন'-এ গেলেই চোখে পড়বে 'উবে সুনামি চিজকেক', যার ওপর চকচক করছে গাঢ় বেগুনি রঙের গ্লেজ। মিষ্টিপ্রেমীরা সেখানে ভিড় করছেন উবে ব্রাউনি, উবে আইসক্রিম, উবে ম্যাকারন কিংবা উবে মার্গারিটার স্বাদ নিতে। একসময় এই রেস্তোরাঁয় মূলত ফিলিপাইনি প্রবাসীরাই আসতেন দেশি খা
ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির রাজা ইলিশ। ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়।
ফরিদপুরের বোয়ালমারীর কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমান। বিভিন্ন ফসল ও সবজির পাশাপাশি বিদেশি ফল আলুবোখারার বাগান করেছেন। এতেই তিনি বাজিমাৎ করেছেন। আলুবোখারার বাগান করে রীতিমতো তিনি সফল। সব খরচ বাদেও তিনি এরই মধ্যে খরচের কয়েকগুণ টাকা লাভবান হয়েছেন।
জাতের নাম 'চার কেজি'। আবার ওজনেও চার কেজি। দিনাজপুরে ফল মেলায় উঠেছে এমনই একটি আম। বিশালাকৃতির আমটি দেখতে ফলপ্রেমীরা ভিড় করছেন।
বর্ষাকাল শাক চাষের জন্য উপযুক্ত সময়। এ সময়ে কৃষকেরা নানা ধরনের শাক চাষে ব্যস্ত থাকেন। তবে এ মৌসুমে চাষাবাদের সফলতা নির্ভর করে কিছু বিশেষ কৌশলের ওপর। আসুন জেনে নিই বর্ষাকালে শাক চাষের উপায় সম্পর্কে।
আমন্ত্রণপত্রে একটি নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সারা দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ করা হয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কাঁচা কাঁঠাল এমন একটি উপাদান, যা শুধু তরকারি বা ভর্তা নয়-আধুনিক ফিউশন রান্নাতেও দারুণভাবে ব্যবহার করা যায়। বিশেষ করে যারা নিরামিষ খাবার পছন্দ করেন বা নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য কাঁচা কাঁঠালের বার্গার পেটি হতে পারে একেবারে পারফেক্ট বিকল্প।