সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আমন্ত্রণপত্রে বিতর্কিত নাম, মন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি স্থগিত

আমন্ত্রণপত্রে একটি নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আমন্ত্রণপত্রে একটি নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) কালীগঞ্জে সমবায় অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 'বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি'। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের পরিকল্পনা ছিল। তবে কর্মসূচির একদিন আগেই তা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম অনুষ্ঠানটি স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আয়োজক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কালীগঞ্জের 'কালব রিসোর্ট'-এ আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। গাজীপুর জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশ নিতে আগেই নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় সংখ্যক গাছের চারা সংগ্রহের নির্দেশনা পাওয়ার পর বিভিন্ন সমিতি নিজ উদ্যোগে চারা ক্রয় করে। পাশাপাশি কয়েক হাজার অতিথির আপ্যায়নসহ সার্বিক আয়োজনও প্রায় সম্পন্ন হয়েছিল।

সূত্রটির দাবি, শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত হওয়ায় আয়োজক ও সংশ্লিষ্টদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

একাধিক দায়িত্বশীল সূত্রের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের (কালব) চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশের নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে বিএনপিপন্থি সমবায় মহলে অসন্তোষ সৃষ্টি হয়।

সূত্রগুলো আরও জানায়, বিষয়টি প্রধান অতিথির দৃষ্টিগোচর হওয়ার পর অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথির জন্য আপ্যায়নের প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা বলেন, 'আমন্ত্রণপত্রে কার নাম কেন এসেছে, সে বিষয়ে আমার জানা নেই। অধিদপ্তর থেকে আমাকে জানানো হয়েছে অনিবার্য কারণবশত শুক্রবারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।'

আব্দুর রহমান আরমান/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)