একসঙ্গে ধান কাটলেন তিন মন্ত্রী
সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কাটা উৎসবে যোগ দিয়েছেন তিনমন্ত্রী। এ সময় তারা একসঙ্গে ধান কাটেন।
এই সূত্রের খবর আমরা সংক্ষেপ, পুনর্লিখন বা অনুবাদ করে তাদের নামেই প্রকাশ করি · ৬২৭৯টি প্রতিবেদন
সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কাটা উৎসবে যোগ দিয়েছেন তিনমন্ত্রী। এ সময় তারা একসঙ্গে ধান কাটেন।
রাজশাহীর দেওপাড়া ইউনিয়নের পাম্প অপারেটরের কাছে জিম্মি অর্ধশতাধিক আদিবাসী কৃষক। দিনের পর দিন ঘুরতে হয়। তবে অতিরিক্ত অর্থ দিলে মেলে পানি। সঙ্গে রয়েছে শ্রেণি বৈষম্যের অভিযোগ। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে সুস্পষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ভৌগলিক ও আবহাওয়াজনিত কারণে বাংলাদেশে আম মৌসুমের শুরুতে সাতক্ষীরার আম পরিপক্ক হয়। আগাম প্রাপ্তি ও স্বাদের কারণে দেশের বাজারে সাতক্ষীরার আমের প্রচুর চাহিদাও রয়েছে। গেলো কয়েক বছর ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে সাতক্ষীরার কয়েকটি বাগানের আম।
সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির আট হাজার কেজি আম জব্দ করেছেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো এসব আম ঢাকায় পাঠানো হচ্ছিল।
সেমাই ছাড়া ঈদ যেন পূর্ণতা পায় না। ঈদে সেমাইয়ের বাহারি পদ না হলে কী চলে। এবারের ঈদে চাইলে তৈরি করতে পারেন ম্যাঙ্গো লাচ্ছা সেমাই।
সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক ব্যবহার করে পাকানো আড়াই টন গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো পিকআপের চাকায় পিষে নষ্ট করা হয়।
হাওরের মানুষের আনন্দ-বেদনা, সুখ-দুঃখ বৈশাখকে ঘিরে। এ অঞ্চলে বৈশাখ মানেই বোরো ধান ঘরে তোলার সময়। তাই তো বৈশাখের প্রথম দিনে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেছেন হাওরের কৃষকরা।
পহেলা বৈশাখের দিন পানতা-ইলিশ মাছ খাওয়ার রেওয়াজ যুগ যুগ ধরে। যদিও গতবারের মতো এবারও বাংলা নববর্ষের দিন পড়েছে রমজান মাসে। এ কারণে অনেক বাঙালির মধ্যেই নেই নববর্ষ নিয়ে তেমন উন্মাদনা।
অচিরেই বিশ্ববাজারে দেশের আম রপ্তানির পথ সুগম হবে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে পাহাড়ের পাদদেশে অসুস্থ হয়ে পড়ে থাকা একটি বন্য হাতি শাবককে পরম যত্নে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ। সুস্থ হয়ে আবার বনে না ফেরা পর্যন্ত শাবকটির পাশে পাহারাও বসানো হয়েছে।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে ধানের নেক ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এতে ধানের শীষ শুকিয়ে যাচ্ছে। কয়েক দিনের ব্যবধানে এসব ক্ষেতের ধানে এ রোগ দেখা দেয়। বিশেষ করে ব্রি-৬৩ ধানে এ রোগ বেশি দেখা দিয়েছে। কিছু কিছু ২৮ ধানের ক্ষেতেও এ রোগ দেখা দিয়েছে।
চট্টগ্রামে টিয়া পাখির ৬০টি বাচ্চাসহ মো. ইমন মিয়া (২০) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।