সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পাহাড়ের পাদদেশে পড়ে থাকা হাতি শাবককে চিকিৎসা দিচ্ছে বনবিভাগ

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে পাহাড়ের পাদদেশে অসুস্থ হয়ে পড়ে থাকা একটি বন্য হাতি শাবককে পরম যত্নে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ। সুস্থ হয়ে আবার বনে না ফেরা পর্যন্ত শাবকটির পাশে পাহারাও বসানো হয়েছে।

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে পাহাড়ের পাদদেশে অসুস্থ হয়ে পড়ে থাকা একটি বন্য হাতি শাবককে পরম যত্নে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ। সুস্থ হয়ে আবার বনে না ফেরা পর্যন্ত শাবকটির পাশে পাহারাও বসানো হয়েছে।

খুটাখালী মৌজার পাহাড়ের পাদদেশে গত সোমবার রাতে পালের সঙ্গে হাঁটতে হাঁটতে হাতি শাবকটি হঠাৎ ঢলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার থেকে হাতি শাবকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার।

তিনি জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের টহল দল সেখানে ছুটে যায়। অবস্থা পর্যবেক্ষণ করে দুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি চিকিৎসককে খবর দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসক দল গিয়ে হাতি শাবকটির চিকিৎসা শুরু করে।

ভেটেরিনারি চিকিৎসক জুলকারনাইন বলেন, হাতি শাবকটি পায়ে খুব আঘাত পেয়েছে। ফলে পা-টি অবসের মতো হয়ে কোনোভাবেই উঠতে পারছে না। মঙ্গলবার থেকে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী খুব দ্রুত সুস্থ হয়ে হাতি শাবকটি আবার হাঁটাহাঁটি করবে।

ডিএফও আনোয়ার হোসেন বলেন, চিকিৎসা শুরুর পর আমাদের লোকজন বদলি দিয়ে সবসময় হাতি শাবকটির কাছাকাছি অবস্থান করছে। বুধবার বিকেলে আমি নিজে গিয়ে দেখে এসেছি। আমরা ওই এলাকায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি। তবে ঘটনার পর থেকে মা হাতি কিংবা অন্য হাতির পাল চিকিৎসারত এলাকায় আসেনি বলে জানিয়েছেন পাহারা ও টহল দল।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, হাতির বাচ্চা পড়ে থাকার বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জেনেছি। যে কোনোভাবে হাতি শাবকটিকে সুস্থ করে বনে ফেরানোর ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)