সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পোষা পাখি ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের, দগ্ধ আরও ২

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোষা পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাশফিয়ান আতিফ (২২) নামের এক যুবক মারা গেছেন। তিনি রবিনহুড নামে একটি পোষা পাখি উদ্ধারকারী দলের কর্মী ছিলেন। এ ঘটনায় দলের আরও দুই সদস্য দগ্ধ হয়েছেন। তাদের একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোষা পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাশফিয়ান আতিফ (২২) নামের এক যুবক মারা গেছেন। তিনি রবিনহুড নামে একটি পোষা পাখি উদ্ধারকারী দলের কর্মী ছিলেন। এ ঘটনায় দলের আরও দুই সদস্য দগ্ধ হয়েছেন। তাদের একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় আতিফ মারা যান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

মৃত আতিফ পুরান ঢাকার লালবাগের চান্দিঘাট এলাকার নাজমুল ইসলামের সন্তান। তিনি আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়ালেখার পাশাপাশি শখ হিসেবে পোষা পাখি উদ্ধারকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন বলে জানান তার স্বজনরা।

রবিনহুড খ্যাত উদ্ধারকারী দলের প্রধান রবিন জানান, বৃহস্পতিবার বিকেলে সংবাদ পেয়ে হাসনাবাদ এলাকায় বিদ্যুতের তারে বসে থাকা একটি পোষা পাখি উদ্ধার করতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে গেলে আতিফকে রাত সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ ঘটনায় শফিকুল ইসলাম নামে দগ্ধ একজন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন আছেন। রূপক নামের অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে নেওয়া হয়েছিল। পরে তাদের একজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতব্যক্তির শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)